News Flash

  • Home
  • প্রধান খবর
  • সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী পরিকাঠামো চাই আমরা : অমিত শাহ
Image

সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী পরিকাঠামো চাই আমরা : অমিত শাহ

‍বনগাঁ, ৯ মে (হি.স.): আমাদের সীমান্ত নিরাপত্তা নীতি পরিষ্কার, আমরা সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী পরিকাঠামো চাই। বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার আইসিপি পেট্রাপোলে ভারতের স্থলবন্দর কর্তৃপক্ষ এবং বিএসএফ-এর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে রয়েছে ল্যান্ড পোর্ট অথরিটির দ্বিতীয় কার্গো গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন।

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, “আমাদের সীমান্ত নিরাপত্তা নীতি পরিষ্কার, আমরা সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী পরিকাঠামো চাই।” তিনি আরও বলেছেন, জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেশের অন্যান্য অংশের মতো সীমান্তবর্তী এলাকার গ্রামে পৌঁছেছে এবং আমরা গ্রামের যোগাযোগের উন্নতির দিকেও কাজ করছি।” এদিন ল্যান্ড পোর্ট অথরিটির বিভিন্ন কাজের ভূয়সী প্রশংসা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top