News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্র-ছাত্রীদের
Image

শিক্ষক বদলির প্রতিবাদে সড়ক অবরোধ ছাত্র-ছাত্রীদের

কৈলাসহর(ত্রিপুরা), ৯ মে (হি.স.) : শিক্ষক বদলির প্রতিবাদে কৈলাসহর টিলাবাজার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সড়ক অবরোধ করেছে। অবরোধের জেরে স্তব্ধ হয়ে পড়ে যান চলাচল। তাতে, নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ইরানি থানার পুলিশ ও বিদ্যালয় পরির্দশক। বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে প্রায় দুই ঘন্টা পর ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেছে।

ছাত্র ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমানে শিক্ষক নেই। তার মধ্যে শিক্ষকদের অন্যান্য স্কুলে বদলি করে দেওয়া হচ্ছে। বিদ্যালয়ের রসায়ন শিক্ষক বিভাস দত্ত দীর্ঘ দিন ধরে ওই বিদ্যালয়ে চাকরি করে আসছিলেন। কিন্তু তাঁকে কৈলাসহর শ্রীরামপুর সূর্যমনি মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বদলি করে দেওয়া হয়েছে বলে জানান ছাত্র ছাত্রীরা। এরই প্রতিবাদের মঙ্গলবার সকাল থেকে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় ছাত্র ছাত্রীরা।

তাদের দাবি, রসায়ন বিভাগের শিক্ষককে বদলি করা যাবে না। কারণ, তাতে তাদের পড়াশুনোর ব্যাঘাত ঘটতে পারে। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়েছিল। নিত্যযাত্রীদের ভীষণ ভোগান্তির শিকার হতে হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে ইরানি থানার পুলিশ সহ বিদ্যালয় পরিদর্শক। বদলির বিষয়টি পুণরায় বিবেচনা করা হবে বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে প্রায় দুই ঘন্টার পর ছাত্র-ছাত্রীরা পথ অবরোধ প্রত্যাহার করেছে।

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top