News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস বাস্কেটবল এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে আজ থেকে
Image

রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস বাস্কেটবল এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে আজ থেকে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।। রাজ্য স্তরীয় স্কুল স্পোর্টস বাস্কেটবল প্রতিযোগিতা আগামীকাল থেকে শুরু হচ্ছে এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে। বালক ও বালিকা উভয় বিভাগে অনূর্ধ্ব ১৭ বছর রাজ্য স্কুল স্পোর্টস বাস্কেটবল প্রতিযোগিতা ১২ মে পর্যন্ত চলবে। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামীকাল এ.ডি নগর পুলিশ গ্রাউন্ডে। উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ত্রিপুরার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, বিশেষ অথিতি হিসেবে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক এসপি প্রকিউরমেন্ট প্রবীর মজুমদার, প্রাক্তন স্পোর্টস অফিসার স্বপন সাহা প্রমুখো উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে পৌরহিত্য করবেন ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব তথা যুগ্ম অধিকতা পাইমং মগ। সহ অধিকতা দিবাকর দেবনাথ সংশ্লিষ্ট সকলকে আমন্ত্রণ জানিয়েছেন।

Releated Posts

গুনায় ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্বোধন, ৪৩ কোটি টাকার কুনো নদী পুনরুজ্জীবন প্রকল্পের সূচনা করলেন সিন্ধিয়া

গুনা, ২৮ জুন (আইএএনএস): কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশের গুনায় ‘জিতো ব্যাডমিন্টন অ্যাকাডেমি’-র উদ্বোধন করলেন।…

ByByNews Desk Jun 28, 2026

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top