News Flash

  • Home
  • প্রধান খবর
  • মাল্লাপুরমে নৌকাডুবির ঘটনায় উদ্বিগ্ন কেরল হাইকোর্ট, পিনারাই সরকারকে তীব্র ভৎসর্না
Image

মাল্লাপুরমে নৌকাডুবির ঘটনায় উদ্বিগ্ন কেরল হাইকোর্ট, পিনারাই সরকারকে তীব্র ভৎসর্না

তিরুবনন্তপুরম, ৯ মে (হি.স.): কেরলের মাল্লাপুরমে মালাপ্পুরমে হাউসবোট অর্থাৎ পর্যটকদের নৌকাডুবির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করল কেরল সরকার। এই ঘটনায় কেরলের পিনারাই বিজয়ন সরকারকে তীব্র ভৎসর্না করেছে হাইকোর্ট। মালাপ্পুরম জেলা কালেক্টরকে ১২ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। মর্মান্তিক নৌকা দুর্ঘটনার জন্য দায়ী অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য রাজ্য সরকারকে ভৎসর্না করেছে হাইকোর্ট।

কেরলের মালাপ্পুরম জেলায় তনুরের কাছে জনপ্রিয় পর্যটন কেন্দ্র অট্টুমব্রাম থুভাল থিরাম। রবিবার সন্ধ্যায় সেখানেই একটি জলাশয়ে হাউসবোটে থাকার আনন্দ উপভোগ করছিলেন পর্যটকেরা। ওই হাউসবোটে মোট ৪০ জন ছিলেন। পর্যটকবোঝাই নৌকাটি হঠাৎ উল্টে যায়। ওই ঘটনায় ২২ জনের মৃত্যু হয়েছে। এই নৌকাডুবির ঘটনায় মঙ্গলবার উদ্বেগ ও দুঃখপ্রকাশ করেছে হাইকোর্ট। জনস্বার্থে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার জন্য রেজিস্ট্রিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি দেবন রামচন্দ্রনের নেতৃত্বে একটি ডিভিশন বেঞ্চ এলাকার দায়িত্বে থাকা বন্দর আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছে। এদিকে, নৌকা দুর্ঘটনায় নৌকার মালিক নাসারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ নম্বর ধারার অধীনে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top