News Flash

  • Home
  • খেলা
  • জাতীয় দাবায় আর্শিয়ার সাফল্য
Image

জাতীয় দাবায় আর্শিয়ার সাফল্য

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ মে।।সাফল্য পেলো বিষ্ময় বালিকা আর্শিয়া দাস। পাঞ্জাবের জলন্ধরে অনুষ্ঠিত অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের জাতীয় দাবা প্রতিযোগিতায়। মঙ্গলবার শেষ হয় ১১ রাউন্ডের ওই আসর। তাতে সাড়ে ৭ পয়েন্ট পেয়ে দশম স্থান দখল করে পূর্ণেন্দু এবং অর্ণিশা দাসের একমাত্র মেয়েটি। সোমবার আসরের শীর্ষবাছাই পশ্চিম বাংলার মৃত্তিকা মল্লিকের বিরুদ্ধে যদি জয় পেতে পারতো তাহলে প্রথম ৫ জনের মধ্যে স্থান পেয়ে যেতো অনূর্ধ্ব-‌১৩ বছর বয়সী হোলিক্রশ স্কুলের ওই ছাত্রীটি। তবে এবারের আসর থেকে অভিজ্ঞতা অনেকটাই বাড়লো সোনার মেয়েটির। যা গামীদিনে আরও ভালো ফলাফল করতে সাহায্য করবে। এবারের আসর থেকে ৩৭ রেটিং বাড়লো আর্শিয়া-‌র। দশম স্থান পেলেও তেমন খুশি নয় আর্শিয়া। আরই ভালো ফলাফলের আশা ছিলো। তবে বিশ্বাস করে এবারের সাফল্য পরের আসর গুলোতে আরও ভালো খেলতে সাহায্য করবে।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top