News Flash

  • Home
  • প্রধান খবর
  • কাশ্মীর ফাইলস নিয়ে মমতাকে আইনি চিঠি অভিষেক, বিবেক অগ্নিহোত্রীর
Image

কাশ্মীর ফাইলস নিয়ে মমতাকে আইনি চিঠি অভিষেক, বিবেক অগ্নিহোত্রীর

কলকাতা, ৯ মে (হি. স.) : পশ্চিমবঙ্গে ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠালেন ‘কাশ্মীর ফাইলস’-র প্রযোজক অভিষেক আগরওয়াল, পরিচালক বিবেক অগ্নিহোত্রী এবং অভিনেত্রী পল্লবী জোশি।

সোমবার ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে বলতে গিয়ে ‘কাশ্মীর ফাইলস’ নিয়েও সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেন, ‘কাশ্মীর ফাইলস’-এর মাধ্যমে সমাজের একটা অংশকে অপমানিত করার চেষ্টা হয়েছে। একই সঙ্গে তাঁর অভিযোগ ছিল, এর পিছনে বিজেপির ফান্ড রয়েছে।

তিনি অভিযোগ করেন, ‘কাশ্মীর ফাইলস’ আসলে একটা প্রোপাগান্ডা ছবি। তাঁর এই মন্তব্যের পরেই প্রতিবাদ জানিয়েছেন, ‘কাশ্মীর ফাইলস’-এর প্রযোজক, পরিচালক এবং অভিনেত্রী। মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর ওই মন্তব্যের বিরোধিতা করে এদিন আইনি চিঠি দেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। চিঠিতে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে এই বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। অথবা তাঁকে প্রমাণ করতে হবে যে, তিনি যে বক্তব্য পেশ করেছেন তাতে সত্যতা রয়েছে।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top