News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেখলিগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী
Image

মেখলিগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ২ দুষ্কৃতী

মেখলিগঞ্জ, ৯ মে (হি. স.) : কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের বড়কামাত এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেফতার করল মেখলিগঞ্জ থানার পুলিশ। তাদের কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম আবির হোসেন (৩৬) ও কচরুদ্দিন মিয়াঁ (৫৯)। একজনের বাড়ি কোচবিহার জেলার চিলকির হাটে এবং অপরজন মোয়ামারি এলাকার বাসিন্দা। এ বিষয়ে কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, ধৃত দু’জনই পেশাদার দুষ্কৃতী। এদের বিরুদ্ধে এর আগেও ডাকাতি, বেআইনি অস্ত্র পাচার সহ বিভিন্ন অভিযোগ থানায় রয়েছে। দু’জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার ধৃতদের আদালতে তোলা হলে বিচারক ছ’দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

Releated Posts

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

রাম মন্দির তহবিল তছরুপকাণ্ডে তদন্ত জোরদার, ফের জিজ্ঞাসাবাদ টিন্নু যাদবের

লখনউ, ১৯ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে অনুদানের অর্থ তছরুপের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে উত্তরপ্রদেশ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top