News Flash

  • Home
  • দেশ
  • দশম শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল চোপড়া
Image

দশম শ্রেণির পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল চোপড়া

চোপড়া, ৮ মে (হি. স.) : দশম শ্রেণির এক পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল উত্তর দিনাজপুরের চোপড়া থানার মুন্সিগছ এলাকা।

জানা গিয়েছে, কোচিং সেন্টারে পড়তে গিয়ে এক সহপাঠির সঙ্গে কথা বলছিল ওই পড়ুয়া। মোবাইলে সেই ছবি তুলে পরিবারকে দেখানো ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার কথা বলে তাকে ব্ল্যাকমেল করছিল বলে অভিযোগ ওঠে স্থানীয় কয়েকজন যুবকের বিরুদ্ধে। তাঁরা ৫০ হাজার টাকাও দাবি করে। এরপরই অপমানিত বোধ করায় বিষ খেয়ে নেয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই পড়ুয়ার।

মৃত ছাত্রের কাকা জহিরুল ইসলাম জানান, তাকে প্রথমে দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার দাসপাড়া-চোপড়া রুটের রাজ্য সড়কের মুন্সীগছে টায়ার জ্বালিয়ে টানা আড়াই ঘণ্টা বিক্ষোভ চলে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের বিষয়ে আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, দেহটিকে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

রাজস্থানে মহরমে অগ্নিকাণ্ড, জয়পুরে ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

জয়পুর, ২৭ জুন (আইএএনএস): রাজস্থানের জয়পুরে মহরমের শোভাযাত্রার সময় ঐতিহাসিক ‘কুরাইশিয়ান কা তাজিয়া’-য় আগুন লেগে যাওয়ায় শুক্রবার রাতে…

ByByNews Desk Jun 27, 2026

কলকাতায় গুদাম ধস: উদ্ধারকাজে যোগ দিল পূর্ব রেলের ৭০ সদস্যের বিশেষ দল, অত্যাধুনিক সরঞ্জামে চলছে অভিযান

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : কলকাতার তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে এবার সক্রিয়ভাবে যোগ দিল পূর্ব রেল (ইস্টার্ন…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

ম্যাট্রিমোনি-সহ বিনিয়োগ প্রতারণা চক্রের চার সদস্য গ্রেপ্তার, প্রতারণার অঙ্ক ১.৪৬ কোটি টাকা

হায়দরাবাদ, ২৬ জুন (আইএএনএস): ম্যাট্রিমোনি ও ভুয়ো বিনিয়োগের নামে ১ কোটি ৪৬ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে চারজনকে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

কেতন আগরওয়াল হত্যা: ‘শিক্ষিত তরুণদের মধ্যে প্রতিহিংসার মানসিকতা কেন বাড়ছে, আত্মসমালোচনার সময় এসেছে’, বললেন মুখ্যমন্ত্রী ফড়নবীস

পুনে, ২৬ জুন (আইএএনএস): পুনের লোহাগড় দুর্গে কেতন আগরওয়াল হত্যাকাণ্ডের ঘটনায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বলেছেন, শিক্ষিত ও ভালো পরিবারের…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top