News Flash

  • Home
  • খেলা
  • টিসিএ-র উদ্যোগে ঘরোয়া ক্রিকেট আসরে বেশ কিছু টুর্নামেন্টের নতুন সংযোজন
Image

টিসিএ-র উদ্যোগে ঘরোয়া ক্রিকেট আসরে বেশ কিছু টুর্নামেন্টের নতুন সংযোজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। ঘরোয়া ক্রিকেট আসরে নতুন টুর্নামেন্টের সংযোজন হতে যাচ্ছে। এ-ডিভিশন সুপার ফোর লীগ ক্রিকেট দুই দিনের টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে ২৪ মে থেকে। চলতি সন্তোষ মেমোরিয়াল এ-ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টে সেরা চার দল এই টুর্নামেন্টে খেলবে। দুই দিবসীয় টুর্নামেন্ট হলেও প্রথম ইনিংস-এ দুই দলের জন্যই ৯০ ওভারে সীমিত রাখা হবে। টিসিএ-র এডভাইজারি টুর্নামেন্ট কমিটির সর্বশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আরও স্থির হয়েছে, এবার যোগেশ চক্রবর্তী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দুটি আসরে আয়োজিত হবে। প্রথম আসর জে.সি টুর্নামেন্ট শুরু হবে ৫ জুন থেকে এবং দ্বিতীয় আসর শুরু হবে আগস্টে। দুটো টুর্নামেন্টই তিন দিবসীয় ফরম্যাটে অনুষ্ঠিত হবে। গত ২০১৯-২০ মরশুমে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে পয়েন্ট টেবিল-এর ভিত্তিতে শীর্ষ চারটি দল এই প্রথম জে.সি মেমোরিয়াল টুর্নামেন্টে খেলবে। একইভাবে ২০২২-২৩ মরশুমে বিপুল মজুমদার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সেরা চার দল খেলবে দ্বিতীয় জেসি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে। পরবর্তী মরশুম থেকে অর্থাৎ ২০২৩-২৪ জেসি মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টে বর্তমান মরশুমে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন টুর্নামেন্টের সেরা চার দল খেলবে। এছাড়া, ৩ দিনের স্কোরিং কোর্স কাম এগজামিনেশন-এর আয়োজন করেছে টিসিএ। অনলাইন এবং ম্যানুয়াল স্কোরার-রা আগামী ২১, ২২ ও ২৩ মে স্কোরিং কোর্সের শেষে প্র্যাকটিক্যাল এবং থিউরি পরীক্ষায় বসবে স্কোরার গ্রেড পাওয়ার জন্য। টি সি এ-র সম্পাদক তাপস ঘোষ এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top