News Flash

  • Home
  • প্রধান খবর
  • চণ্ডীগড়ে বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র দেশকে উৎসর্গ করলেন রাজনাথ, জানালেন এই প্রয়াস তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে
Image

চণ্ডীগড়ে বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র দেশকে উৎসর্গ করলেন রাজনাথ, জানালেন এই প্রয়াস তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে

চন্ডীগড়, ৮ মে (হি.স.) : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোমবার চন্ডীগড়ে ভারতীয় বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন। বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র দেশকে উৎসর্গ করার পর টুইট করে প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই চমৎকার প্রয়াস ভারতীয় বায়ুসেনার সমৃদ্ধ ঐতিহ্য রক্ষায় সাহায্য করবে এবং সশস্ত্র বাহিনীতে যোগদানের জন্য তরুণদের অনুপ্রাণিত করবে। এদিন পঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত ও বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরীর উপস্থিতিতে বায়ুসেনার ঐতিহ্য কেন্দ্র দেশকে উৎসর্গ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ঐতিহ্য কেন্দ্র ঘুরেও দেখেন তিনি।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, সোমবার চণ্ডীগড়ে ভারতের প্রথম বায়ুসেনা ঐতিহ্য সেন্টারটি দেশকে উৎসর্গ করা হয়েছে। এই কেন্দ্রটি বায়ুসেনাতে যারা কাজ করেছেন তাঁদের সাহস এবং উৎসর্গের একটি প্রমাণ এবং দেশকে রক্ষায় তাঁদের অমূল্য অবদানের একটি অনুস্মারক। ১৭ হাজার বর্গফুট জুড়ে বিস্তৃত এটি ভারতীয় বায়ুসেনার প্রথম হেরিটেজ কেন্দ্র এবং ১৯৬৫, ১৯৭১ এবং কার্গিল যুদ্ধ এবং বালাকোট বিমান হামলায় ম্যুরাল এবং স্কেল মডেলের মাধ্যমে এর ভূমিকা চিত্রিত করা হয়েছে।

Releated Posts

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026

কুলগামে জঙ্গি হামলার নিন্দা রাহুল গান্ধীর, দোষীদের কঠোরতম শাস্তির দাবি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় জঙ্গি হামলায় ছত্তীসগঢ়ের দুই পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায়…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top