News Flash

  • Home
  • খেলা
  • প্রেসক্লাবের আজ প্রীতি ফুটবল ম্যাচ
Image

প্রেসক্লাবের আজ প্রীতি ফুটবল ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ মে।। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামীকাল এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজক উদীয়মান সংঘ। খেলা হবে রাম ঠাকুর বয়েজ স্কুল মাঠে, আগামীকাল বিকেল তিনটায়। প্রীতি ফুটবল ম্যাচে আগরতলা প্রেসক্লাব এবং ত্রিপুরা হোলসেল গ্রোসারী মার্চেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুটবল দল পরস্পরের মুখোমুখি হবে।‌ এদিকে, আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির তত্ত্বাবধানে গঠিত ফুটবল টিমের প্রত্যেক খেলোয়াড়দের আগামীকাল বেলা আড়াইটায় রামঠাকুর বয়েজ স্কুল মাঠে রিপোর্ট করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে ম্যাচ উপভোগ করা এবং খেলোয়াড়দের উৎসাহিত করার জন্য প্রেস ক্লাবের সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক সহ কার্যকরী কমিটির সকল সদস্য এবং অন্যান্য সদস্য-সদস্যাদেরও যথাসময়ে মাঠে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top