News Flash

  • Home
  • প্রধান খবর
  • শ্রম আইন লঙ্ঘন মামলায় সুপ্রিম কোর্টে খারিজ নোবেলজয়ী অর্থনীতিবিদের আর্জি
Image

শ্রম আইন লঙ্ঘন মামলায় সুপ্রিম কোর্টে খারিজ নোবেলজয়ী অর্থনীতিবিদের আর্জি

ঢাকা, ৮ মে (হি. স.) : এবার বিচারের মুখোমুখি হতেই হচ্ছে নোবেল জয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা ড. মহম্মদ ইউনুসকে। সোমবার ইউনুসের করা আবেদন নাকচ করে দেয় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ। এই রায়ের ফলে ড. ইউনুসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চালাতে আর কোনও বাধা থাকল না।

গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখা প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম। এই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মহম্মদ ইউনুস। সরকার নির্দেশ দিয়েছেিল এই সংস্থার লভ্যাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দেওয়ার। কিন্তু ইউনুসের সংস্থা তা দেয়নি বলেই তাঁর বিরুদ্ধে মামলা করে বাংলাদেশ সরকারের একটি অধিদফতর।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের শ্রম পরিদর্শক আরিফুজ্জামান ড. ইউনুস সহ চার জনের বিরুদ্ধে এ মামলা করেন। ওই মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ড. ইউনুস। ওই বছরের ১২ ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেয়। এরপর সরকারি পক্ষ আপিল বিভাগে আবেদন করলে সোমবার এই রায় দেওয়া হয়।

সোমবার আপিল বিভাগের বিচারপতি মহম্মদ নুরুজ্জামানের নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চ এই রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ড. ইউনুসের করা আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। বাংলাদেশ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান। এছাড়া এই মামলার শুনানিতেও উপস্থিত ছিলেন সরকারের পক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ অগাস্ট বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ ইউনুসের আবেদনে নিম্ন আদালতের রায় খারিজ করে দেয়। এরপর ড. মহম্মদ ইউনুস আপিল বিভাগে আবেদন করেন।

Releated Posts

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top