News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের ক্ষেত্রে বয়সের সঠিক প্রমাণপত্র বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

বিয়ের ক্ষেত্রে বয়সের সঠিক প্রমাণপত্র বাধ্যতামূলক করার উদ্যোগ নেয়া হয়েছে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ মে৷৷ থ্যিালাসেমিয়া একটি রক্ত সম্পর্কিত রোগ৷ বংশ পরম্পরা ক্রমে এই রোগ ছড়ায়৷ কিভাবে প্রতিরোধ করা যায় তাঁর উপর সচেতনতা প্রয়োজন৷ সোমবার ইন্ডিয়ান একাডেমী অফ পেডিয়াট্রিক ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা এবং থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ উদ্যোগ ওয়াল্ড থ্যালাসেমিয়া ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ থ্যালাসেমিয়া , হিমোফিলিয়া মত রোগ গুলি সম্পর্কে আগাম পরীক্ষা করে তা নিশ্চিত করা বাধ্যতা মূলক করার পরিকল্পনা নিচ্ছে সরকার৷ একই সঙ্গে কম বয়সে বিয়ে দেওয়ার একটা প্রবণতা উত্তর জেলায় বেশী৷ সেই ক্ষেত্রে বয়সের সঠিক প্রমান পত্র বাধ্যতা মূলক করার উদ্যোগও নেওয়া হচ্ছে৷ সবটাই করা হবে মানুষের স্বার্থে৷ এতে বিরোধীতার প্রশ্ণ আশা সঠিক নয়৷ সোমবার ইন্ডিয়ান একাডেমী অফ পেডিয়াট্রিক ও ন্যাশনাল হেলথ মিশন ত্রিপুরা এবং থ্যালাসেমিয়া সোসাইটির যৌথ উদ্যোগ ওয়াল্ড থ্যালাসেমিয়া ডে উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ ত্রিপুরা ইনস্টিটিউট অফ প্যারামেডিকেল সাইন্স- এ এই দিনটি উদযাপন করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব ডাঃ দেবাশীষ বসু , স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা সহ অন্যান্যরা৷

Releated Posts

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ‘অপপ্রচারের’ অভিযোগ, কাঁঠালতলীতে বিজেপির প্রতিবাদ মিছিল ও সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদের বিরুদ্ধে অপপ্রচারের…

ByByReshmi Debnath Jun 20, 2026

সরকারি রাস্তা দখলমুক্ত করতে অভিযানে প্রশাসন, বিশালগড়ে বেআইনি নির্মাণে নোটিশ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৯ জুন: সরকারি রাস্তা দখল করে নির্মিত বেআইনি দোকানপাট ও বাড়িঘরের বিরুদ্ধে কড়া অবস্থান নিল…

ByByReshmi Debnath Jun 20, 2026

জাতীয় সড়কের পাশে বিএসএফ জওয়ানের মৃতদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা

নিজস্ব প্রতিনিধি, মোহনপুর, ১৯ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অন্তর্গত তুলাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে এক বিএসএফ…

ByByReshmi Debnath Jun 20, 2026

নারী নিরাপত্তা ও মনীষা দাস হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মহিলা কংগ্রেসের মিছিল, ডিজিপির কাছে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ তুলে…

ByByReshmi Debnath Jun 20, 2026
Scroll to Top