News Flash

  • Home
  • বিদেশ
  • বকেয়া বেতন না পেয়ে বাংলাদেশে কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর শ্রমিকদের
Image

বকেয়া বেতন না পেয়ে বাংলাদেশে কারখানায় অগ্নিসংযোগ, ভাঙচুর শ্রমিকদের

ঢাকা, ৮ মে (হি. স.) : বকেয়া বেতন না পেয়ে শ্রমিকরাই এবার কারখানায় আগুন ধরিয়ে দিলেন! ঢাকার অদূরে গাজিপুর জেলার এক কারখানায় ঘটল এমনই ঘটনা। টঙ্গি গাজিপুরা সাতাইশ এলাকায় রবিবার রাত ৯টা নাগাদ জি জে ক্যাপস অ্যান্ড হেডওয়ার লিমিটেড কারখানার সাততলা ভবনের পঞ্চম তলায় শ্রমিকরা আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ।

জানা গিয়েছে, ওই কারখানার শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। এছাড়াও অভিযোগ, প্রতি মাসেই তাঁদের অতিরিক্ত কাজের লক্ষ্যমাত্র দেওয়া হতো। তা পূরণ করতে না পারলে ওইসব শ্রমিককে চাকরি ছাড়তে বাধ্য করা হতো। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ,বিক্ষোভ ছিল।

বকেয়া বেতন মেটানো ও কাজের লক্ষ্যমাত্রা নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দুদিন আগে শ্রমিকদের কথাকাটাকাটি হয়। এতে বিক্ষুব্ধ শ্রমিকরা দুপুরে খাওয়াদাওয়ার পর কাজ বন্ধ করে দেন। এ নিয়ে মালিকপক্ষ, পুলিশ ও শ্রমিকপক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় বৈঠক হওয়ার পরও কোনো সুরাহা না হওয়ায় চাপা উত্তেজনার পরিবেশ তৈরি হয়।

শ্রমিক অসন্তোষের খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করে। কিন্তু ব্যর্থ হয়। এরপর রবিবার রাত পৌনে ৯টার নাগাদ কারখানার ৫ম তলায় শ্রমিকরা আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। পাঁচতলা থেকে আগুনের লেলিহান শিখা চতুর্থ ও তৃতীয় তলার তৈরি ক্যাপ ও কাঁচামালের গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গি, উত্তরা ও গাজীপুর দমকল বিভাগের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কারখানার প্রশাসনিক আধিকারিক মণিরুজ্জামান জানান, শ্রমিকদের মার্চ মাসের বেতন বকেয়া রয়েছে। আগামী বুধবার তাঁদের বেতন পরিশোধের কথা ছিল। এছাড়াও লক্ষ্যপূরণের বিষয় নিয়ে শ্রমিকদের সঙ্গে একটা সমস্যা চলছিল। সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ফাঁকে কারখানায় আগুন লাগিয়ে দিয়েছে শ্রমিকরা। কারখানার সব কিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

টঙ্গি জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসানের কথায়, ”বিক্ষুব্ধ শ্রমিকরা প্রতিষ্ঠানে ইট-পাটকেল ছুঁড়ে ভাঙচুর চালালে তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করে পুলিশ। একসময়ে তাঁরা পুলিশের উপর হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ছোঁড়া হয় ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। বিক্ষুব্ধ শ্রমিকরা পঞ্চম তলার ফ্লোরে আগুন লাগিয়ে দেয়।” অগ্নিকাণ্ডের জেরে আপাতত বন্ধ কারখানা। তদন্তে নেমছে পুলিশ।

Releated Posts

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা দিল বিএনপি, প্রতিদ্বন্দ্বী জামায়েত জোট প্রার্থী অলি আহমেদ

ঢাকা, ১৩ আগস্ট: বাংলাদেশে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়া…

ByBySandeep Biswas Aug 13, 2026

মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিকের লক্ষ্যে ঘনিষ্ঠ সহযোগিতায় একমত কোয়াড: মার্কিন রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করতে আরও ঘনিষ্ঠ সহযোগিতা এবং বাস্তব ফলাফল প্রদানের…

ByByNews Desk Aug 13, 2026

আফ্রিকায় ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ কোট দিভোয়ারে প্রতিমন্ত্রীর সফর: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৩ আগস্ট (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের বৃহত্তর সম্পৃক্ততার অংশ হিসেবে কোট দিভোয়ারের সঙ্গে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও…

ByByNews Desk Aug 13, 2026

ভারত-অস্ট্রেলিয়া নৌবাহিনীর বৈঠক, অপারেশনাল সমন্বয় ও প্রশিক্ষণে সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত

ক্যানবেরা, ১২ আগস্ট (আইএএনএস): সামুদ্রিক ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে অপারেশনাল সমন্বয় বাড়ানো এবং সক্ষমতা বৃদ্ধি ও…

ByByNews Desk Aug 12, 2026
Scroll to Top