News Flash

  • Home
  • দেশ
  • একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, মঙ্গলে যাবেন ঠাকুরবাড়িতে
Image

একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে আসছেন অমিত শাহ, মঙ্গলে যাবেন ঠাকুরবাড়িতে

কলকাতা, ৮ মে (হি.স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার কলকাতায় আসছেন। দলীয় সূত্রে খবর, এখনও পর্যন্ত যে কর্মসূচি স্থির আছে সেই অনুযায়ী রাতে তিনি কলকাতায় এসে পৌঁছবেন। আগামীকাল সকালে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধা জানাবেন অমিত শাহ। জোড়াসাঁকো থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত-বাংলাদেশ সীমান্তে পেট্রাপোলের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে পেট্রাপোল থানার নতুন ভবনের উদ্বোধন, ইন্দো-বাংলা দ্বিতীয় কার্গো গেটের শিলান্যাস ও সীমান্ত পরিদর্শন করবেন তিনি।

এরপর মধ্যাহ্নভোজ সেরে কলকাতা রওনা হবেন। কলকাতায় ফিরে নিউটাউনের একটি বেসরকারি হোটেলে রাজ্যের বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। সন্ধ্যায় সায়েন্স সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর শ্রী শাহ দিল্লি রওনা হবেন।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top