News Flash

Image

আদালতকে অপমান করছে আম আদমি পার্টি: বিজেপি

নয়াদিল্লি, ৮ মে (হি.স.) : আম আদমি পার্টির(আপ) বিরুদ্ধে আদালতকে অসম্মান করার অভিযোগ তুলল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অভিযোগ, আপ জামিনের আদেশের বরাত দিয়ে মদ নীতি কেলেঙ্কারিতে বিভ্রান্তি ছড়াচ্ছে।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া পুরো মামলার একজন সহ-অভিযুক্ত এবং আদালত তাঁর জামিন আদেশে লিখেছেন, জামিন পাওয়া দুই অভিযুক্তের বিরুদ্ধে সিসোদিয়ার উপকার করার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
ভারতীয় জনতা পার্টির নেতা গৌরব ভাটিয়া সোমবার দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, শুধুমাত্র একটি জামিন আদেশের ভিত্তিতে আম আদমি পার্টি বলছে যে দিল্লির মদ নীতি কেলেঙ্কারি কিছুই নয়। জামিনের আদেশ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আদালত কাউকে দোষ থেকে অব্যাহতি দেয়নি বা অভিযুক্তদের বিরুদ্ধে ধারাগুলিও সরানো হয়নি। কিন্তু আপ পার্টি এমনভাবে তুলে ধরছে যেন মদ কেলেঙ্কারি কিছুই নয়।

ভাটিয়া বলেন, রাজেশ যোশী এবং গৌতম মালহোত্রার জামিনের আদেশে লেখা আছে যে এই মামলায় সহ-অভিযুক্ত মনীশ সিসোদিয়ার পক্ষে তাদের উভয়ের কোনও সুবিধার প্রমাণ নেই, তাই আদালত তাদের জামিন দিয়েছে। মানে মণীশ সিসোদিয়া মামলায় যুক্ত।
তিনি আরও বলেন, মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন বারবার খারিজ করা হচ্ছে। তিনি এ মামলার অভিযুক্ত। এমনকি সুপ্রিম কোর্টও তাদের স্বস্তি দেয়নি। সিবিআই আদালত আরও বলেছে, মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে অভিযোগগুলি প্রাথমিকভাবে সঠিক বলে মনে হচ্ছে এবং বিষয়টি গুরুতর বলে তাই তাকে জামিন দেওয়া হচ্ছে না।

Releated Posts

সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তায় সহযোগিতা আরও জোরদারে সম্মত ভারত-নিউজিল্যান্ড

অকল্যান্ড/নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস): সন্ত্রাসবাদ দমন, সাইবার নিরাপত্তা এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার…

ByByNews Desk Jul 11, 2026

অযোধ্যা রাম মন্দির ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ: সোমবার একাধিক জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত…

ByBySandeep Biswas Jul 10, 2026

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ২টার মধ্যে…

ByBySandeep Biswas Jul 10, 2026
Scroll to Top