News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : মণিপুর থেকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, স্বস্তিতে অভিভাবকমহল
Image

আপডেট : মণিপুর থেকে ত্রিপুরার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনতে বিশেষ বিমানের ব্যবস্থা করেছে রাজ্য সরকার, স্বস্তিতে অভিভাবকমহল

আগরতলা, ৬ মে (হি. স.) : মণিপুরের বর্তমান অস্থির পরিস্থিতি ত্রিপুরা সরকারকেও বিশেষ ভাবে চিন্তায় ফেলেছে। কারণ, সেখানে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের জন্য তাঁদের অভিভাবকরা খুবই দুশ্চিন্তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। তাই, ত্রিপুরার ছাত্রছাত্রীদের মণিপুর থেকে রাজ্যে ফিরিয়ে আনার জন্য বিশেষ বাণিজ্যিক বিমানের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, ত্রিপুরা সরকারের একটি বিশেষ টিম আজ মণিপুরে পাঠানো হয়েছে। তাঁরা ত্রিপুরার ছাত্রছাত্রীদের মণিপুর থেকে ফিরিয়ে আনা এবং সমন্বয় সাধনের যাবতীয় দায়িত্ব পালন করবেন। ত্রিপুরা সরকারের এই পদক্ষেপে এখন অনেকটাই স্বস্তিতে অভিভাবকমহল।  


এ-বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা আজ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রীর সাথে কথা বলেছিলেন এবং বিশেষ বিমানের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইম্ফল থেকে আগরতলা পর্যন্ত একটি অতিরিক্ত বাণিজ্যিক বিমান চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে। আজ মধ্যরাতে বিমানটি ইম্ফল থেকে আগরতলায় আসবে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের অভিভাবকদের অবিলম্বে এই বিষয়ে হেল্পলাইনের মাধ্যমে (০৩৮১-২৪১-৬০৪৫/২৪১-৬২৪১ এবং ৮৭৮৭৬৭৬২১০ এই হোয়াটসআপ নম্বরে) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।


প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার সভাপতিত্বে এবিষয়ে গতকাল দু’দফায় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মুখ্যসচিব জে কে সিনহা এবং ত্রিপুরা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পরে মুখ্যমন্ত্রী মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে আলোচনায় মিলিত হয়েছিলেন। গতকাল রাতেই বিশেষ বিমানে ছাত্রছাত্রীদের রাজ্যে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আজ মধ্যরাতে বিশেষ বিমান ছাড়াও ইম্ফল থেকে গুয়াহাটি পর্যন্ত আরেকটি বিমানের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের রাজ্যে নিয়ে আসা এবং সমন্বয় সাধনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ দল আজ মণিপুরে পাঠানো হয়েছে।


এদিকে, মণিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে গতকাল রাতে সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। শুধু তাই নয়, ত্রিপুরার ছেলে-মেয়েদের নিরাপদ আশ্রয় এবং আনুষঙ্গিক বিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংর সাথেও তিনি‌ টেলিফোনে পুনরায় কথা বলেছেন। সেই‌ সময়ে উপস্থিত কয়েকজন অভিভাবকও মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন। তিনি মণিপুর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে কোন রকম দুশ্চিন্তা না করার জন্য অভিভাবকদের কাছে আবেদন রেখেছিলেন।


অন্যদিকে, গতকাল ত্রিপুরার মুখ্যমন্ত্রী মণিপুর ইস্যুতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সাথেও আলোচনা করেছেন। সেখানে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছিলেন। বিশেষ বিমানে ত্রিপুরার ছাত্রছাত্রীদের ফিরিয়ে আনার রাজ্য সরকারের পদক্ষেপে অভিভাবকরা স্বস্তি নি:শ্বাস ফেলেছেন। অবশ্য এরই মধ্যে বেশ কয়েকজন ছাত্রছাত্রী বিমানে এবং সড়কপথে ফিরে আসার ব্যবস্থা করেছে।

Releated Posts

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top