News Flash

  • Home
  • দিনের খবর
  • কলকাতার তাপমাত্রা এখনও স্বাভাবিকই, তবুও দক্ষিণবঙ্গজুড়ে গরম বাড়ার পূর্বাভাস
Image

কলকাতার তাপমাত্রা এখনও স্বাভাবিকই, তবুও দক্ষিণবঙ্গজুড়ে গরম বাড়ার পূর্বাভাস

কলকাতা, ৬ মে (হি.স.): বৃষ্টি থামতেই গরম অনুভূত হচ্ছে কলকাতায়, একইরকম আবহাওয়া মহানগরী ও লাগোয়া জেলাগুলিতেও। আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃদ্ধি পেতে পারে গরম, তিলোত্তমায় চড়তে পারে তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে এবার তাপমাত্রা বাড়বে। ধীরে ধীরে চড়বে তাপমাত্রার পারদ।

শনিবার সকাল থেকেই মেঘলা ছিল কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ। অন্যান্য জেলাগুলিতেও একইরকম আবহাওয়া ছিল। অস্বস্তি সেভাবে অনুভূত হয়নি। আবহবিদরা জানিয়েছেন, আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আপাতত ১০ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top