News Flash

  • Home
  • প্রধান খবর
  • আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস, মানুষজনকে সতর্ক থাকতে পরামর্শ
Image

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বৃষ্টির পূর্বাভাস, মানুষজনকে সতর্ক থাকতে পরামর্শ

নয়াদিল্লি, ৬ মে (হি.স.): দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, ক্রমেই তা নিম্নচাপ, গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রেক্ষিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হতে পারে বৃষ্টি, তাই সেখানকার মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) শনিবার জানিয়েছে, শনিবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত আগামী ৮ মে নিম্নচাপে পরিণত হতে পারে।

আইএমডি জানিয়েছে, এই মাসের ৮ থেকে ১২ তারিখের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টিপাত হবে। মৎস্যজীবী, ছোট জাহাজ, নৌকা এবং ট্রলারগুলিকে ফিরে আসতে বলা হয়েছে। যাঁরা সমুদ্রে রয়েছেন তাঁদের অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মানুষজনকেও সতর্ক করা হয়েছে।

Releated Posts

শবরীমালা আর্থিক অনিয়ম তদন্তে ধীরগতির অভিযোগ, প্রশাসনিক স্বাধীনতার দাবি কেরলের মন্ত্রীর

তিরুবনন্তপুরম, ১৩ জুলাই (আইএএনএস): শবরীমালা মন্দিরে কথিত আর্থিক অনিয়মের তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল (এসআইটি)-র কাজ আদালতের তত্ত্বাবধানে…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

ভিয়েতনামে নৌকাডুবি: নিহত ১৫ ভারতীয়ের মরদেহ আজ দেশে ফিরছে

হ্যানয়, ১৩ জুলাই (আইএএনএস): ভিয়েতনামের ফুকুয়ক দ্বীপে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিহত ১৫ জন ভারতীয় নাগরিকের মরদেহ সোমবার হো…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

পশ্চিমবঙ্গে কার্যকর হল নতুন জননিরাপত্তা ও সমাজবিরোধী কার্যকলাপ প্রতিরোধ আইন

কলকাতা, ১৩ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্নীতি, সমাজবিরোধী কার্যকলাপ এবং দুষ্কৃতী দমনে প্রণীত ‘দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড…

ByByTaniya Chakraborty Jul 13, 2026

অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতায় তৃণমূলের সৌগত রায়, বললেন ‘সংখ্যালঘুদের অধিকার ক্ষুণ্ণ হবে’

কলকাতা, ১২ জুলাই (আইএএনএস) : অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) নিয়ে ফের বিরোধিতার সুর শোনা…

ByBySandeep Biswas Jul 12, 2026
Scroll to Top