News Flash

Image

মেঘালয়ে ফের মৃদু ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই

শিলং, ৬ মে (হি.স.) : ফের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠছে মেঘালয়। আজ শনিবার সকাল ১১:৩৫টায় ৩.৪ প্ৰাবল্যের ভূমিকম্পে কেঁপেছে রাজ্যের উত্তর গারোপাহাড় জেলা ও সংলগ্ন এলাকা। গতকাল শুক্রবার সকাল ০৯:০৭টায় রিখটার স্ক্যালে ৩.১ প্রাবল্যের ভূমিকম্প সংঘটিত হয়েছে পশ্চিম গারোপাহাড় জেলা ও সংলগ্ন এলাকায়। তবে আজ ও গতকালের ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রাথমিক তথ্যে জানা গেছে, আজ সকাল ০৯টা ০৭ মিনিটে সংঘটিত ভূমিকম্পের উৎসস্থল ছিল উত্তর গারোপাহাড় জেলার ভূগৰ্ভের ৫ কিলোমিটার গভীরে।

সাম্প্রতিককালে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে। গত ২৪ এপ্রিল সকাল ০৭:৪৭টায় মেঘালয়ে রিখটার স্কেলে ৩.৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে ১৭ এপ্রিল ৩.৭ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসমের রাজধানী গুয়াহাটি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। তার আগের দিন ১৬ এপ্ৰিল মণিপুরে ৩.৬ প্ৰাবল্যের মৃদু ভূমিকম্প হয়েছে। এভাবে ২০ ফেব্রুয়ারি ৩.৬ প্রবল্যের ভূমিকম্পে কেঁপেছে মণিপুরের তামংলং জেলা ও পার্শ্ববর্তী অঞ্চল। অনুরূপভাবে গত ১৯ ফেব্ৰুয়ারি ৩.৮ তীব্রতার ভূমিকম্প হয়েছে অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলা। এছাড়া ১৬ ফেব্ৰুয়ারি সকাল ৯-টা ২৬ মিনিট ২৯ সেকেন্ডে কেঁপে উঠেছিল শিলং সহ রাজ্যের পূর্ব খাসিপাহাড় জেলার বিভিন্ন এলাকা। ওই দিন সংঘটিত ভূমিকম্প রিখটার স্ক্যালে ৩.৯ ধরা পড়েছিল। এভাবে ১৩ ফেব্রুয়ারি ১৮ ঘণ্টার মধ্যে ৪.০ প্রাবল্যের দ্বিতীয় ভূমিকম্প সংঘটিত হয়েছিল মধ্য অসমের হোজাই জেলা সদর।

Releated Posts

অসমে গবাদি পশু পাচার রুখে ৮২টি পশু উদ্ধার, বাজেয়াপ্ত দুই গাড়ি

গুয়াহাটি, ১৪ সেপ্টেম্বর (আইএনএস): গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসমের বঙ্গাইগাঁও জেলার অভয়াপুরী এলাকায় বেআইনি ভাবে…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুর ও মিজোরামে ৫ মাদক কারবারি গ্রেফতার, ৫ কোটি টাকার বেশি হেরোইন উদ্ধার

ইম্ফল/আইজল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুর ও মিজোরামে পৃথক অভিযানে নিরাপত্তা বাহিনী ৫ কোটি ৮ লাখ টাকারও বেশি মূল্যের…

ByByNews Desk Sep 14, 2026

মণিপুরে চারজন নিহতের পর কড়া পদক্ষেপের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ইম্ফল, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরের তামেংলং ও নোনি জেলায় পৃথক হামলায় দুই মহিলা-সহ চারজন নিহত হওয়ার ঘটনায় কড়া…

ByByNews Desk Sep 14, 2026

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top