News Flash

  • Home
  • খেলা
  • মেসির আচরণ মানতে পারছেন না ব্রাজিল কিংবদন্তি রিভালদো
Image

মেসির আচরণ মানতে পারছেন না ব্রাজিল কিংবদন্তি রিভালদো

ব্রাজিল, ৬ মে (হি.স.) : ক্যারিয়ারের শেষ সময়ে এসে বিশ্বকাপ জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ক্যারিয়ারের শেষ সময়ে এসে তাঁর এমন অর্জন বিশ্ব ফুটবল গৌরবের সঙ্গে গ্রহণ করেছে। শেষ বেলাতেও মেসির প্রতি ক্লাবগুলোর আগ্রহের শেষ নেই। বার্সেলোনা থেকে সৌদি, আমেরিকা থেকে ইংলিশ ক্লাবগুলোও তাঁকে দলে টানতে ছুটছে। কিন্তু এতদিন পর্যন্ত মেসি চুক্তির ব্যাপারটা নিয়ে শেষ কথা বলছিলেন না। যা পিএসজির প্রতি মেসির আনুগত্যহীনতা বলে মন্তব্য করেছেন ব্রাজিল কিংবদন্তি ফুটবলার রিভালদো।

সম্প্রতি পিএসজির অনুমতি ছাড়া মেসির সৌদি সফর ও তা কেন্দ্র করে পিএসজি কর্তৃক মেসিকে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা ফুটবল ভক্তদের যেমন চমকে দিয়েছে তেমনি মেসির এই অনুমোদনহীন সফরের জন্য ব্রাজিলিয়ান কিংবদন্তি রিভালদোকেও অবাক করেছে।
রিভালদোর প্রশ্ন, সবসময় শৃঙ্খলিত আচরণ করা মেসি হঠাৎ কেন এমনটা করলেন! মেসি ও পিএসজির সাম্প্রতিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে বিশ্বজয়ী এই ব্রাজিলিয়ান বলছেন, ‘পিএসজির প্রতি মেসির এমন অসম্মানজনক আচরণ আমাকে বিস্মিত করেছে। এটা তাঁর ক্যারিয়ারের সঙ্গে

খুবই বেমানান।’

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top