News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাছ কাটতে গিয়ে ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু বিজেপির বুথ সভাপতির
Image

গাছ কাটতে গিয়ে ডাল পড়ে মর্মান্তিক মৃত্যু বিজেপির বুথ সভাপতির

বিলোনিয়া(ত্রিপুরা), ৬ মে (হি. স.) : গাছ কাটতে গিয়ে বিজেপি যুব মোর্চার কর্মী তথা ঋষ্যমুখ মন্ডলের বুথ সভাপতি সুজন শীল(২৪)-র মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সকালে গাছের ডাল পড়ে বুকে ব্যথা পেয়েছিলেন তিনি। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে দক্ষিণ সোনাইছড়ি এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।  


জানা গেছে, প্রতিদিনের মতোই আজ সকালে গাছ কাটতে বেরিয়ে ছিলেন সুজন। সহকর্মীদের নিয়ে গাছ কাটছিলেন। হটাৎ একটি গাছের ডাল তাঁর উপর পড়ে যায়। তাতে, তাঁর বুকে প্রচন্ড আঘাত লেগেছিল। সঙ্গে সঙ্গে তাঁকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে তাঁর সহকর্মীরা। কিন্তু চিকিৎসা শুরুর আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।


খবর পেয়ে তাঁর পরিবারের সদস্য এবং বিজেপি যুব মোর্চার কর্মীরা হাসপাতালে ছুটে যান। যুব মোর্চার একনিষ্ঠ কার্যকর্তা হিসেবে এলাকায় তাঁর ভীষণ সুখ্যাতি ছিল। তাঁর মর্মান্তিক মৃত্যুতে সকলেই কান্নায় ভেঙ্গে পড়েন। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Releated Posts

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026

গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরি, পুলিশের জালে তিন অভিযুক্ত

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানী আগরতলার লোটাস ক্লাব সংলগ্ন শিবনগর এলাকায় একটি পণ্যবাহী গাড়ি থেকে ৫৬ হাজার টাকা চুরির…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top