News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চল, সুনামির সতর্কতা নেই
Image

৬.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চল, সুনামির সতর্কতা নেই

টোকিও, ৫ মে (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের মধ্য ইশিকাওয়া অঞ্চল। শুক্রবার দুপুর ২.৪২ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৩। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও সুনামির সতর্কতা জারি করা হয়নি। ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বুলেট ট্রেন পরিষেবা স্থগিত করা হয়।

জাপানের আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার জাপানের সেন্ট্রাল ইশিকাওয়া অঞ্চলে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। সুনামির সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া সংস্থা বলছে। দুপুর ২.৪২ মিনিটে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরতায় ছিল উপকেন্দ্র। জাপান রেলওয়ে জানিয়েছে, জনপ্রিয় পর্যটন স্থান নাগানো এবং কানাজাওয়ার মধ্যে শিনকানসেন বুলেট ট্রেন স্থগিত করা হয়।

Releated Posts

ভারত-আফগানিস্তান সম্পর্কের অগ্রগতিতে পাকিস্তান নিরাপত্তাহীনতা ও হতাশায় ভুগছে: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): ভারত-আফগানিস্তান সম্পর্ক নিয়ে পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করে মঙ্গলবার বিদেশ মন্ত্রক…

ByByNews Desk Aug 4, 2026

শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল অনুষ্ঠানে সরকারের কোনও ভূমিকা নেই, জানাল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বুধবার নির্ধারিত গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠানের সঙ্গে ভারত…

ByByNews Desk Aug 4, 2026

পিওকে-তে বিক্ষোভের আবহে সংবাদমাধ্যমের উপর দমন-পীড়নের অভিযোগ, উদ্বেগ প্রকাশ আন্তর্জাতিক সংগঠনের

নিউ ইয়র্ক, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) চলমান অস্থিরতার মধ্যে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে…

ByByNews Desk Aug 4, 2026

বাংলাদেশকে ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত করা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের অভিযোগ

ঢাকা, ৪ আগস্ট (আইএএনএস): তথাকথিত ‘জুলাই আন্দোলন’-এর দুই বছর পর বাংলাদেশ কার্যত একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top