News Flash

  • Home
  • বিদেশ
  • মায়ানমারে গেলেন ২৭ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল
Image

মায়ানমারে গেলেন ২৭ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি দল

ঢাকা, ৫ মে (হি. স.) প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘পরিবেশ-পরিস্থিতি’ দেখতে এবার মায়ানমারের রাখাইন রাজ্যের উদ্দ্যেশে রওয়ানা হল বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দল।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় টেকনাফের নাফ নদের জেটি ঘাট হয়ে প্রতিনিধিদলটি মায়ানমারের মংডু শহরের উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি বলেন, প্রতিনিধি দলে ২০ জন রোহিঙ্গা কমিউনিটি নেতার সঙ্গে বাংলাদেশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের সাত কর্মকর্তা আছেন। ২৭ জনের প্রতিনিধি দলটির মিয়ানমারের রাখাইন এস্টেটের মংডু টাউনশিপের আইডিপি ক্যাম্পের পরিস্থিতি দেখার কথা আছে।
ইউএনও আরও বলেন, মায়ানমারে যাত্রা করা ২৭ সদস্যের মধ্যে তিন নারীসহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ছয় জন বিভিন্ন দফতরের বাংলাদেশি কর্মকর্তা আছেন। নিরাপত্তার জন্য দুটি স্পিডবোটসহ বিজিবি ১৬ সদস্যও আছেন।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তার কার্যালয় সূত্র মতে, মায়ানমারের টেকনিক্যাল টিম কর্তৃক সাক্ষাৎকার নেওয়া রোহিঙ্গা ক্যাম্প-২৪ থেকে দুজন, ২৬ থেকে চারজন, ২৭ থেকে ১৪ জন রোহিঙ্গা মায়ানমার গেছেন। তাদের সঙ্গে আরআরআরসি (যুগ্ম সচিব) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি মিলিয়ে সাতজন সংশ্লিষ্ট কর্মকর্তাও আছেন। ২৭ জনের এ প্রতিনিধিদল মংডুর আইডিপি ক্যাম্পসহ ১৫টি গ্রামের পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। দলটি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ‘রাখাইনের সার্বিক পরিস্থিতি কতোটুকু অনুকূলে’ আছে মূলত তাই দেখবে।
এর আগে ১৫ মার্চ টেকনাফ হয়ে বাংলাদেশে আসে মিয়ানমার সরকারের ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল। তারা বাংলাদেশে আশ্রিত বাস্তুচ্যুত রোহিঙ্গা নাগরিকদের মায়ানমারে প্রত্যাবাসন কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশের দেওয়া রোহিঙ্গাদের তালিকা যাচাই-বাছাই করে।

প্রতিনিধিদলটি টানা সাতদিন টেকনাফের স্থলবন্দর রেস্ট হাউজে অবস্থান করে বাংলাদেশে আশ্রিত ১৪৭ রোহিঙ্গা পরিবারের মোট ৪৮৬ জন রোহিঙ্গার সঙ্গে সরাসরি কথা বলেন। আর তাদের দেওয়া বক্তব্য রেকর্ড করেন। ২২ মার্চ সকালে প্রতিনিধিদলটি নাফ নদী পার হয়ে মায়ানমারে ফিরে যায়।
ওই সময় মায়ানমারের প্রতিনিধিদলকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল, যাদের প্রত্যাবাসন করা হবে সেই সব রোহিঙ্গা যাতে আগে থেকে রাখাইনের সার্বিক পরিবেশ স্বচক্ষে দেখে আসতে পারে তার ব্যবস্থা করতে হবে। তারই ধারাবাহিকতায় রোহিঙ্গা প্রতিনিধিদল শুক্রবার রাখাইন যাচ্ছেন।

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top