News Flash

  • Home
  • বিদেশ
  • আকস্মিক সফরে নেদারল্যান্ডে জেলেনস্কি
Image

আকস্মিক সফরে নেদারল্যান্ডে জেলেনস্কি

অ্যামস্টারডাম, ৪ মে (হি.স.): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আকস্মিক সফরে নেদারল্যান্ডসে গেছেন। এ সফরকালে তিনি দেশটিতে অবস্থিত আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) এবং ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। বুধবার রাতে জেলেনস্কি আমস্টারডামের শচিফোল বিমানবন্দরে অবতরণ করেন। তবে নিরাপত্তার কারণে ডাচ সরকারের মুখপাত্র তার সফরের বিষয়ে কিছু জানাননি।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকিতে নরডিক দেশগুলোর শীর্ষ সম্মেলনে যোগদানের পর জেলেনস্কি বুধবার রাতে আমস্টারডামের শচিফোল বিমানবন্দরে অবতরণ করেন। ডাচ সরকারি বিমান ইউক্রেনের প্রেসিডেন্টকে পোল্যান্ডের বিমানবন্দর থেকে হেলসিংকিতে নিয়ে যায়।

গত মার্চ মাসে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। ইউক্রেনের শিশুদের অবৈধভাবে নির্বাসনে পাঠানোর যুদ্ধাপরাধের দায়ে তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন আদালত। রাশিয়া আইসিসিরি সদস্য নয়। মস্কো ইউক্রেনে কোনও নৃশংসতা চালানোর কথা অস্বীকার করে আইসিসিরি পরোয়ানাকে প্রত্যাখ্যান করেছে।

খবরে বলা হয়েছে, জেলেনস্কি হেগে ‘ইউক্রেনে ন্যায় বিচার ছাড়া কোনও শান্তি ফিরে আসবে না’ শীর্ষক বক্তব্য প্রদান করবেন। তিনি দেশটি পার্লামেন্ট সদস্যদের সঙ্গেও কথা বলবেন বলে জানা গেছে।

Releated Posts

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026

লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের বৈঠক, দ্বিপাক্ষিক সহযোগিতা ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর (আইএএনএস): লুক্সেমবার্গের উপ-প্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী জাভিয়ের বেটেলের সঙ্গে সোমবার নয়াদিল্লিতে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস…

ByByNews Desk Sep 7, 2026
Scroll to Top