News Flash

  • Home
  • প্রধান খবর
  • শুক্রবার এনসিপির বৈঠকে বেছে নেওয়া হবে শরদের উত্তরসূরি
Image

শুক্রবার এনসিপির বৈঠকে বেছে নেওয়া হবে শরদের উত্তরসূরি

মুম্বই, ৪ মে (হি.স.) : দীর্ঘ ২৪ বছর বাদে এনসিপি’র সুপ্রিমোর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা শরদ পওয়ার। যদিও দলের নেতারা তাঁকে ছাড়তে চাইছেন না। তবে নিজের সিদ্ধান্তে এখনও অটল মারাঠা স্ট্রংম্যান। শেষ পর্যন্ত যদি তিনি সিদ্ধান্ত না বদলান তাহলে দলের নেতৃত্বের ব্যাটন কার হাতে তুলে দেওয়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল শুক্রবার বৈঠকে বসছেন এনসিপির শীর্ষ নেতারা।সূত্রের খবর, শরদের উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন কন্যা সুপ্রিয়া সুলে। তবে শরদ-ঘনিষ্ঠদের চাল ভেস্তে দিয়ে দলের সভাপতির পদ দখলে উদ্যোগী হয়েছেন অজিত পওয়ারও।

গত কয়েকদিন ধরেই এনসিপি’র অন্দরে টালমাটাল চলছে। দলীয় বিধায়কদের একাংশকে ভেঙ্গে বিজেপির সঙ্গে হাত মেলানোর মরিয়া চেষ্টা চালাচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। আর ভাইপো’র ওই পরিকল্পনার কথা জানতে পেরেই মোক্ষম চাল দিয়েছেন দুঁদে রাজনীতিবিদ শরদ। গত মঙ্গলবার সভাপতির পদ ছাড়ার ঘোষণা করেছেন। আর ওই ঘোষণার পরেই শোরগোল পড়ে গিয়েছে। এনসিপির অধিকাংশ নেতা পওয়ারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন।

Releated Posts

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top