News Flash

Image

নগাঁওয়ের কলিয়াবরে বুনোহাতির হামলায় মৃত্যু একজনের

নগাঁও (অসম), ৩ মে (হি.স.) : নগাঁও জেলার কলিয়াবরে অব্যাহত হাতি-মানুষ সংঘাত। রাত হলেই বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে জনাঞ্চলে বেরিয়ে পড়ে বুনো হাতির দল। গতকাল রাতেও দিজু সংরক্ষিত বনাঞ্চল থেকে শালনা চা বাগানের অন্তর্গত লেংটেং আমগুড়ি গ্রামে হাতির দল নেমে এসেছিল। ওই দল থেকে একটি হাতি আজ ভোররাত প্রায় সাড়ে চারটা নাগাদ এক ব্যক্তিকে শূড় দিয়ে প্যাঁচিয়ে আছড়ে মেরে ফেলেছে। নিহত ব্যক্তিকে অজিত চাঁওড়া (৪৫) বলে শনাক্ত করা হয়েছে।

আমগুড়ি গ্রামের বাসিন্দারা জানান, বেশ কয়েকদিন থেকে বুনো হাতির দল তাঁদের গ্রামে তাণ্ডব চালিয়েছে। এই তাণ্ডবের শিকার হয়েছেন অজিত চাঁওড়া। মূলত হাতি তাড়াতে ঘর থেকে বেরিয়েছিলেন অজিত। ঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে একটি হাতির মুখোমুখি হয়ে যান তিনি।

Releated Posts

অসম পুলিশের বড় সাফল্য, উত্তর-পূর্বে প্রথম ইউআইডিএআই-নিবন্ধিত অফলাইন ভেরিফিকেশন সংস্থা

গুয়াহাটি, ১৮ জুলাই (আইএএনএস): আধারভিত্তিক পরিচয় যাচাই ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অসম পুলিশ উত্তর-পূর্ব ভারতের প্রথম এবং দেশের…

ByByNews Desk Jul 18, 2026

ক্রীড়া পরিকাঠামো ও প্রশিক্ষণে জোর, বিশ্বমঞ্চের ক্রীড়াবিদ গড়তে বড় বিনিয়োগ অসম সরকারের: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৭ জুলাই (আইএএনএস): রাজ্যের তরুণ ক্রীড়াবিদদের আন্তর্জাতিক মানের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করতে ক্রীড়া পরিকাঠামো, আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা…

ByByTaniya Chakraborty Jul 17, 2026

দশ বছরে ৬ কোটি পর্যটক, এবার ৫ বছরের পর্যটন মাস্টার প্ল্যান আনছে অসম সরকার

গুয়াহাটি, ১৬ জুলাই (আইএএনএস): গত এক দশকে প্রায় ৬ কোটি পর্যটকের আগমনের পর এবার রাজ্যের পর্যটন খাতকে আরও…

ByByNews Desk Jul 16, 2026

ই-অফিস ব্যবস্থা চালু করছে মণিপুর পুলিশ, স্বচ্ছতা ও ডিজিটাল প্রশাসনে জোর

ইম্ফল, ১৬ জুলাই (আইএএনএস): প্রশাসনিক কাজকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কাগজবিহীন করতে রাজ্যজুড়ে ধাপে ধাপে ই-অফিস ব্যবস্থা চালুর…

ByByNews Desk Jul 16, 2026
Scroll to Top