News Flash

  • Home
  • দিনের খবর
  • শরদ পাওয়ারের ঘোষণায় হতাশ এনসিপি, সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা জিতেন্দ্র আওহাদের
Image

শরদ পাওয়ারের ঘোষণায় হতাশ এনসিপি, সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা জিতেন্দ্র আওহাদের

মুম্বই, ৩ মে (হি.স.) : এনসিপি প্রধানের পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন শরদ পওয়ার। শরদের এই ঘোষণায় হতাশ এনসিপি শিবির। এবার এনসিপি-র জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিয়েছেন জিতেন্দ্র আওহাদ। বুধবার জিতেন্দ্র জানিয়েছেন, “আমি দলের জাতীয় সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছি এবং নিজের পদত্যাগপত্র এনসিপি প্রধান শরদ পওয়ারের কাছে পাঠিয়েছি। থানে এনসিপি-র সমস্ত পদাধিকারীরাও পওয়ার সাহেবের ঘোষণার পরে পদত্যাগ করেছেন।”

উল্লেখ্য, মহারাষ্ট্রের প্রবীণ রাজনীতিবিদ শরদ পওয়ার তাঁর প্রতিষ্ঠিত ‘ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি’ (এনসিপি) প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন। তবে তাঁর ছেড়ে যাওয়া জায়গা কে নেবেন তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। পওয়ার এই মন্তব্য নিজের আত্মজীবনীর দ্বিতীয় সংস্করণ প্রকাশের অনুষ্ঠানে দাঁড়িয়ে করেন। যা শুনে চমকে উঠেছেন তাঁর অনুগামীরা। দলের অনেকেই পওয়ারের সিদ্ধান্তে হতাশ।

এদিকে, অন্যান্য দিনের মতো বুধবার সকালেও নিজের বাড়ি থেকে বেরোন পওয়ার। এনসিপি-র নতুন সভাপতি পদের বিষয়ে সিদ্ধান্ত নিতে গঠিত কমিটি শীঘ্রই মুম্বইয়ের ওয়াই বি চাভান সেন্টারে একটি বৈঠক করবে। এনসিপি নেতা অজিত পওয়ার এদিন মুম্বইয়ের ওয়াই বি চাভান সেন্টারে পৌঁছেছেন।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top