News Flash

  • Home
  • প্রধান খবর
  • কেদারনাথের আবহাওয়া খুবই খারাপ, ৩ মে অবধি পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ
Image

কেদারনাথের আবহাওয়া খুবই খারাপ, ৩ মে অবধি পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ

রুদ্রপ্রয়াগ, ২ মে (হি.স.): কেদারনাথের পথে বিপত্তি ডেকে এনেছে আবহাওয়া, বৃষ্টি ও তুষারপাত। অনবরত বৃষ্টি এবং ভারী তুষারপাতে কেদারনাথ যাত্রা ব্যাহত হয়েছে। পুণ্যার্থীদের সতর্ক করেছে প্রশাসন। বলা হয়েছে, কেদারনাথের পথে আপাতত আর এগোনো যাবে না। আবহাওয়ার উন্নতি হলে আবার যাত্রা শুরু করতে পারবেন তাঁরা। এই পরিস্থিতিতে আগামী ৩ মে অবধি কেদারনাথের জন্য পুণ্যার্থীদের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার বলেছেন, কেদারনাথে খারাপ আবহাওয়ার কারণে ৩ মে পর্যন্ত তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। হৃদযন্ত্রের সমস্যা অথবা শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। ১১ হাজার ফুট উচ্চতায় আসতে বাড়তি সতর্কতা প্রয়োজন।
রুদ্রপ্রয়াগের জেলাশাসক ময়ুর দীক্ষিত বলেছেন, উত্তরাখণ্ড | কেদারনাথে খারাপ আবহাওয়া এবং তুষারপাতের কারণে তীর্থযাত্রীদের রেজিস্ট্রেশন ৪ মে পর্যন্ত বন্ধ করা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে রেজিস্ট্রেশনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রসঙ্গত, ঋষিকেশে অবস্থিত যাত্রী রেজিস্ট্রেশন কেন্দ্রে শুধুমাত্র বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের জন্য নিবন্ধন করা হয়েছে এদিন।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top