News Flash

  • Home
  • দিনের খবর
  • সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি, দিন তিনেক সময় চাইলেন শরদ পাওয়ার
Image

সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি, দিন তিনেক সময় চাইলেন শরদ পাওয়ার

মুম্বই, ২ মে (হি.স.) : দলীয় সভাপতির পদ থেক শরদ পাওয়ারের সরে যাওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রীতিমতো ঝড় বইছে এনসিপিতে । যদিও সন্ধ্যার খবর, পাওয়ার তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়েছেন। তিনি দিন তিনেক সময় চেয়েছেন সব কিছু ভেবে দেখতে।

যদিও সন্ধ্যার খবর, পাওয়ার তাঁর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে রাজি হয়েছেন। তিনি দিন তিনেক সময় চেয়েছেন সব কিছু ভেবে দেখতে। সন্ধ্যায় তাঁর সঙ্গে মেয়ে সুপ্রিয়া, ভাইপো অজিত-সহ একাধিক নেতার একান্তে কথা হয়। রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, পাওয়ার বিশেষ উদ্দেশ্য নিয়ে পদত্যাগের ঘোষণাটি করেন। তিনি ভাইপো অজিত পাওয়ার, প্রফুল্ল প্যাটেল সহ বিক্ষুব্ধ নেতাদের দেখাতে চাইলেন, তাঁকে অসুখবিসুখ এবং বার্ধক্য গ্রাস করলেও দলে গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। আসলে অজিত বিধায়ক ভাঙিয়ে বিজেপির হাত ধরবেন বলে জল্পনা চলছে বেশ কিছুদিন হল। এই পরিস্থিতিতে দলীয় পদ থেকে সরে যাওয়ার কথা বলে পাওয়ার একটা আবেগঘন পরিবেশ তৈরি করে নিলেন পার্টিতে।

পাওয়ার এনসিপির শীর্ষ পদে থাকুন চাইছে মহারাষ্ট্র বিকাশ আগাড়ি অর্থাৎ বিরোধী জোটের শরিক শিবসেনার উদ্ধব গোষ্ঠী এবং কংগ্রেসও। জোট নেতারাও স্বস্তি প্রকাশ করেন এনসিপি সুপ্রিমো সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার কথা বলায়। আগামী বছর লোকসভা ও মহারাষ্ট্র বিধানসভা ভোট পর্যন্ত পাওয়ার এনসিপি’র শীর্ষ পদে থাকুন চাইছেন শরিক নেতারা।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top