News Flash

  • Home
  • প্রধান খবর
  • জেলাশাসক খুনে দোষী আনন্দমোহনের মুক্তিকে চ্যালেঞ্জ গৃহীত সুপ্রিম কোর্টে
Image

জেলাশাসক খুনে দোষী আনন্দমোহনের মুক্তিকে চ্যালেঞ্জ গৃহীত সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ১মে (হি.স.) : বিহারে জেলাশাসক খুনের মামলায় যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত ‘বাহুবলী’ প্রাক্তন সাংসদ আনন্দমোহন সিংহের মুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া আবেদন গ্রহণ করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। আগামী ৮ মে শীর্ষ আদালতে এই মামলার শুনানি হবে। সম্প্রতি বিহার সরকার জেলবিধিতে পরিবর্তন ঘটনোয় মুক্তি পেয়েছেন ২৬ জন বন্দি। তাঁদের মধ্যে রয়েছেন আইএএস অফিসার তথা গোপালগঞ্জের তৎকালীন জেলাশাসক জি কৃষ্ণাইয়াকে খুনের অপরাধী প্রাক্তন সাংসদ আনন্দমোহন।

১৯৯৪ সালে আমলা জি কৃষ্ণাইয়াকে খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছিলেন আনন্দ। বিহারের জেলবিধিতে আগে কর্তব্যরত সরকারি কর্মী খুনে দোষীদের জেল থেকে মুক্তি নিষিদ্ধ ছিল। সেই নীতিই বদলেছে নীতীশের নেতৃত্বাধীন ‘মহাগঠবন্ধন’ সরকার। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি কর্মী খুনের অপরাধী যদি ১৪ বছর জেল খেটে ফেলেন তা হলে তাঁকে মুক্তি দেওয়া হবে।
আনন্দমোহনের মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন নিহত আইএএস অফিসারে কৃষ্ণাইয়ার স্ত্রী উমা। তাঁর দাবি, ১৪ বছর জেল খাটলেও সাজা পূরণ হয়নি প্রাক্তন সাংসদের। সুপ্রিম কোর্টের একটি পুরনো রায়ের উল্লেখ করে তাঁর যুক্তি, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় মৃত্যুদণ্ডের বিকল্প হিসাবে। তাই দণ্ডিতকে আজীবন কারাবাস করতে হবে। কোনও অবস্থাতেই সাজা মকুব করা চলবে না।

Releated Posts

অযোধ্যা রাম মন্দির ট্রাস্টে আর্থিক অনিয়মের অভিযোগ: সোমবার একাধিক জনস্বার্থ মামলা শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর দান ও প্রণামীর অর্থ ব্যবস্থাপনায় কথিত…

ByBySandeep Biswas Jul 10, 2026

সুপ্রিম কোর্টে শুনানির মাঝেই বিক্ষোভ, কাগজ ছুড়ে গালিগালাজ; জোর করে আদালতকক্ষ থেকে সরানো হল মামলাকারীকে

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস) : সুপ্রিম কোর্টে শুক্রবার এক অস্বাভাবিক ঘটনার জেরে সাময়িকভাবে আদালতের কার্যক্রম ব্যাহত হয়। এলাহাবাদ…

ByBySandeep Biswas Jul 10, 2026

১৫ জুলাইয়ের মধ্যে ভয়েস স্যাম্পল দিন, না হলে পুলিশি রক্ষাকবচ প্রত্যাহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১০ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী ১৫ জুলাই দুপুর ২টার মধ্যে…

ByBySandeep Biswas Jul 10, 2026

বেঙ্গালুরু পুরভোটে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চাইল কর্নাটক সরকার, কারণ হিসেবে ভোটার তালিকার বিশেষ সংশোধন কর্মসূচির উল্লেখ

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ১০ জুলাই: (আইএএনএস) বেঙ্গালুরুর গ্রেটার বেঙ্গালুরু অথরিটি (জিবিএ)-র আওতাধীন পুরনিগমগুলির নির্বাচন আয়োজনের জন্য সুপ্রিম কোর্টের কাছে আগামী…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top