News Flash

Image

বাম গণ সংগঠনের উদ্যোগে মে দিবস পালন

বাঁকুড়া, ১ মে (হি. স.) : বাম গণ সংগঠন গুলির উদ্যোগে মহা সমারোহে পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস। সোমবার সকালে মুটিয়া মজদুর ইউনিয়নের উদ্যোগে কেরানীবাঁধে নন্দী মিলে এবং রেলওয়ে গুডস সেডে মে দিবস উপলক্ষে পতাকা উত্তোলন সহ আজকের দিনটির গুরুত্ব আলোচিত হয়।এছাড়াও মুটিয়া ভবনেও পতাকা উত্তোলন এর মাধ্যমে দিনটি পালন করা হয়।

বিড়ি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে রাসবিহারী ব্যনার্জী ভবনে ও ৫২২বিড়ি কারখানায় মে দিবস পালিত হয়। বাস শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বাকুড়া গোবিন্দনগর বাসস্ট্যান্ডে এবং পৌরসভায় পৌরশ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে মে দিবস পালন করা হয়। মে দিবসের তাৎপর্য সহ সম্প্রতি দেশে ঘটে যাওয়া কৃষি আইন প্রত্যাহার আন্দোলন, নাসিকে শত শত কিলোমিটার পদযাত্রার মাধ্যমে মহারাষ্ট্র সরকারকে দাবি মানতে বাধ্য করানো, উত্তরপ্রদেশে বিদ্যুৎ শিল্প বেসরকারি করনের সিদ্ধান্ত প্রত্যাহার, মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকি উপেক্ষা করে বকেয়া ডি এ প্রদানের দাবীতে ১০ ফেব্রুয়ারি কর্মবিরতির ঘটনা উল্লেখ করে শ্রমিকদের প্রতিরোধ করার মানসিকতা তুলে ধরে বক্তব্য রাখেন সিটু নেতা প্রতীপ মুখোপাধ্যায়, ভৃগুরাম কর্মকার, কিঙ্কর পোষাক, উজ্বল সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top