News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর হয়ে উঠতে হবে : কৃষিমন্ত্রী
Image

গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর হয়ে উঠতে হবে : কৃষিমন্ত্রী

আগরতলা, ১ মে।। জনকল্যাণে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্পগুলি বাস্তবায়নে সাফল্যের জন্য মোহনপুরে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। আজ মোহনপুর ব্লকভিত্তিক এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোহনপুর পঞ্চায়েত সমিতির সভাগৃহে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্প বাস্তবায়নের জন্য সিমনা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত উন্নয়ন তহবিল ১০০ শতাংশ ব্যয় করার জন্য যুগ্মভাবে মোহিনীপুর ও কলকলিয়া গ্রাম পঞ্চায়েত, পঞ্চদশ অর্থকমিশনে উন্নয়নমূলক কাজের জন্য কলকলিয়া গ্রাম পঞ্চায়েত, এমজিএন রেগায় শ্রমদিবস সৃষ্টিতে ফটিকছড়া গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। অনুষ্ঠানে গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিদের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেন অতিথিগণ।

অনুষ্ঠানে কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ বলেন, তৃণমূল স্তরে জনপ্রতিনিধি ও কর্মচারীদের রাজ্যের গ্রামীণ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলি রূপায়ণে অঙ্গীকারবদ্ধ হয়ে কাজ করতে হবে। গ্রাম পঞ্চায়েতগুলিকে স্বনির্ভর হয়ে উঠতে হবে। কৃষিমন্ত্রী ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েতকে স্বনির্ভর হওয়ার জন্য নিজস্ব আয় বৃদ্ধির পরামর্শ দেন। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে ৫ হাজার করে গাছ লাগানোর পাশাপাশি গ্রামকে স্বচ্ছ রাখার জন্য সমবেত প্রচেষ্টা নেওয়ার জন্য আহ্বান করেন। কৃষিমন্ত্রী আরও বলেন, মোহনপুরের ঐরান চৌমুহনিতে আগামী ৬ মাসের মধ্যে একটি পাবলিক লাইব্রেরির নির্মাণ কাজ সম্পন্ন হয়ে যাবে। এদিনের অনুষ্ঠানে মোহনপুর ব্লক ও পঞ্চায়েতে কর্মরত কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য কাজের জন্য শংসাপত্র দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রীণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, বিডিও নারায়ণ চন্দ্র মজুমদার প্রমুখ।

এরপর মোহনপুর পুরপরিষদের কনফারেন্স হলে কৃষিমন্ত্রী রতনলাল নাথকে পুরপরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই সময় উপস্থিত ছিলেন মোহনপুর পুরপরিষদের চেয়ারপার্সন অনিতা দেবনাথ, ভাইস চেয়ারপার্সন শংকর দেব, মোহনপুর মহকুমার মহকুমা শাসক মেঘা জৈন প্রমুখ।

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top