News Flash

  • Home
  • প্রধান খবর
  • হিলি সীমান্তে ১৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ
Image

হিলি সীমান্তে ১৩ কোটি টাকার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

বালুরঘাট, ১ মে (হি. স.) : দক্ষিণ দিনাজপুর জেলার হিলির ভারত-বাংলাদেশ সীমান্তের পাহানপাড়া এলাকা থেকে ১৩ কোটি টাকা মূল্যের এক জার সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।

বিএসএফের তরফে জানানো হয়েছে, রবিবার রাত সাড়ে ১২টা নাগাদ সীমান্তের পাহানপাড়া এলাকায় দুই বাংলাদেশি চোরাকারবারীকে এগিয়ে আসতে দেখা যায়। ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফের তরফে তাদের দাঁড়াতে বলা হয়। কিন্তু তা না শুনেই বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে দু’জন। তাদের আটকাতে এক রাউন্ড গুলিও ছোড়ে বিএসএফ। কিন্তু ওই দুই পাচারকারীকে ধরা যায়নি। বিষভর্তি জার ফেলেই পালিয়ে যায় তারা। মেড ইন ফ্রান্স লেখা বিষভর্তি জারটি সোমবার দুপুরে বালুরঘাট বন বিভাগের হাতে তুলে দেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা।

উল্লেখ্য, এর আগেও সীমান্তে একইভাবে একাধিকবার সাপের বিষ উদ্ধার করেছে বিএসএফ।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top