News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিনেদুপুরে শুটআউট আসানসোলে, গাড়ি থেকে উদ্ধার ব্যক্তির গুলিবিদ্ধ দেহ
Image

দিনেদুপুরে শুটআউট আসানসোলে, গাড়ি থেকে উদ্ধার ব্যক্তির গুলিবিদ্ধ দেহ

আসানসোল, ২৯ এপ্রিল(হি.স.) : জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে এক স্করপিও। তার ভিতরে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। গাড়ির পাশে রাস্তায় পড়ে রয়েছে একটি গুলির খোল। তা নিয়েই শুরু হয়েছে ধোঁয়াশা। জামুরিয়া থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে আসানসোলের দিকে আসা একটি টাটা স্করপিও গাড়ির সামনের সিটে বসেছিলেন ওই ব্যক্তি। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনের সিটে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। তবে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে জানান।

সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম রাজেন্দ্র সাউ। তিনি বিজেপি কর্মী হিসাবে পরিচিত। রানিসায়েরের বাসিন্দা রাজেন্দ্র। ওই এলাকায় গাড়ির ভিতর রাজেন্দ্র খুন হয়েছেন নাকি অন্য কোথাও খুনের পর দেহ গাড়িতে রেখে দিয়ে যাওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। কী কারণেই বা তাঁকে খুন করা হল, সে বিষয়টিও দেখছেন তদন্তকারীরা।

Releated Posts

বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত ও উগ্রপন্থা দমনের আহ্বান ভারতের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু দেবদেবীর মূর্তি ও প্রতিকৃতি অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে বিক্ষোভের প্রেক্ষাপটে…

ByBySandeep Biswas Jun 23, 2026

রাজাগোপাল থেকে কুরিয়ান: কেরলে বিজেপির ফর্মুলার সামনে নতুন পরীক্ষা

নয়াদিল্লি/কোচি, ২৩ জুন (আইএএনএস) : কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান-এর রাজ্যসভার মেয়াদ নবীকরণ না করার সিদ্ধান্ত নেওয়ার পর কেরল…

ByBySandeep Biswas Jun 23, 2026

নতুন জাতীয় কার্যকরী কমিটির বৈধতার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে ‘বিদ্রোহী’ তৃণমূল গোষ্ঠী

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী’ গোষ্ঠী চলতি বাজেট…

ByByNews Desk Jun 23, 2026

পিওকে-তে অশান্তি নিয়ে পাকিস্তানের অভিযোগ খারিজ ভারতের, আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান অশান্তির জন্য ভারতকে দায়ী করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর করা অভিযোগকে…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top