News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় উৎপাদিত পণ্য জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে কার্গো পরিষেবার মাধ্যমে পরিবহন করা যাবে : পরিবহন মন্ত্রী
Image

ত্রিপুরায় উৎপাদিত পণ্য জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে কার্গো পরিষেবার মাধ্যমে পরিবহন করা যাবে : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২৮ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় উৎপাদিত পণ্য জাতীয় এবং আন্তর্জাতিক বাজারে এমবিবি বিমান বন্দরের কার্গো পরিষেবার মাধ্যমে পরিবহন করা যাবে। আজ শুক্রবার আগরতলায় এমবিবি বিমানবন্দরে কার্গো পরিষেবার উদ্বোধনে একথা বলেন ত্রিপুরার পর্যটন ও পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তাঁর কথায়, ত্রিপুরার যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি সাধনে এবং ভবিষ্যতে অত্যাধুনিক বিমান চলাচল ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য ওই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এখন থেকে বিমানবন্দরে সুসংহত মডেল কার্গো পরিষেবার সুবিধা পাওয়া যাবে।

তাঁর দাবি, পণ্যসামগ্রীর নির্বিঘ্ন পরিবহণের মধ্য দিয়ে ত্রিপুরার অর্থনৈতিক বিকাশে এই কার্গো পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্থানীয় ব্যবসায়ীদেরও কার্গো পরিষেবার কারণে সুবিধা হবে।

এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের পরিবহণ দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, পরিবহণ দপ্তরের কমিশনার সুব্রত চৌধুরী,এমবিবি বিমানবন্দরের অধিকর্তা কৈলাশ চন্দ্র মীণা, আগরতলার এমবিবি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থার সাথে সম্পৃক্ত সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) এর উচ্চপদস্থ আধিকারিক সহ বিভিন্ন কার্গো পণ্য পরিবহণ পরিষেবার সাথে সম্পৃক্ত অন্যান্য আধিকারিকেরা।

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top