News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় করোনা আক্রান্তে আরও বৃদ্ধি, সংক্রমিত ৬, সুস্থ ৩, সক্রিয় রোগী বেড়ে ১৮
Image

ত্রিপুরায় করোনা আক্রান্তে আরও বৃদ্ধি, সংক্রমিত ৬, সুস্থ ৩, সক্রিয় রোগী বেড়ে ১৮

আগরতলা, ২৮ এপ্রিল (হি. স.) : ত্রিপুরায় করোনার দৈনিক সংক্রমনে আরও বৃদ্ধি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ত্রিপুরায় ৬ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। অন্যদিকে ৩ জন ওই রোগ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। ফলে, বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৩ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৯১১ জন মোট ৯১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ১ জন এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে হয়েছে ০.৬৬  শতাংশ। এদিকে, ৩ জন সুস্থও হয়েছেন। ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ১৮ জন।
প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৮০৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৭০৪৬ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.০৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার হয়েছে ৯৯.০৫ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৭ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় পশ্চিম ত্রিপুরা জেলায় ২ জন, উত্তর জেলায় ৩ জন এবং সিপাহিজলা জেলায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি পাঁচ জেলায় নতুন করে কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

বামুটিয়ায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হেনস্থার অভিযোগে সরব সুদীপ রায় বর্মন

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: বামুটিয়ার কালিটিলায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের গাড়িবহরে হামলার অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন কংগ্রেস বিধায়ক সুদীপ…

ByByReshmi Debnath Sep 27, 2026

মানিক সরকারকে ঘিরে বামুটিয়ার কালীবাজারে উত্তেজনা, কালো পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বামুটিয়া বিধানসভা কেন্দ্রের কালীবাজার এলাকা। রবিবার সিপিআইএমের…

ByByReshmi Debnath Sep 27, 2026

আমতলীর বৈষ্ণবটিলায় ১৩৮তম ‘মন কি বাত’, অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: দেশবাসীর ভাবনা, উপলব্ধি ও ইতিবাচক উদ্যোগকে তুলে ধরার অন্যতম জনপ্রিয় মঞ্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাসিক ‘মন কি…

ByByReshmi Debnath Sep 27, 2026

রাত পোহালেই ভিলেজ কমিটির নির্বাচন, আমবাসায় ভোটকেন্দ্রের উদ্যেশ্যে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ২৭ সেপ্টেম্বর: রাত পোহালেই রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে রবিবার সকাল থেকেই নিজ নিজ ভোটকেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 27, 2026
Scroll to Top