News Flash

  • Home
  • দিনের খবর
  • খাড়গের বিষাক্ত সাপের বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি
Image

খাড়গের বিষাক্ত সাপের বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি

নয়াদিল্লি, ২৮ এপ্রিল(হি.স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বিষাক্ত সাপের মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করল ভারতীয় জনতা পার্টি। শুক্রবার বিজেপির চার সদস্যের একটি প্রতিনিধি দল এই বিষয়ে নির্বাচন কমিশনের সাথে দেখা করে অভিযোগ জানায়। এই প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুগ, সর্বভারতীয় মিডিয়া ইনচার্জ অনিল বালুনি এবং ওম পাঠক। বিজেপি নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস সভাপতির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার এবং কর্ণাটক নির্বাচনে প্রচারে তাঁকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।

নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, কংগ্রেস সবসময়ই গণতন্ত্রের নিয়ম লঙ্ঘন করেছে। তারা সবসময়ই নেতিবাচক রাজনীতি করেছে। প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা একই বিদ্বেষের রাজনীতির অংশ। তিনি আরও বলেন, এ ঘটনা আজ নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। এই ধরনের শব্দের ব্যবহার ইচ্ছাকৃত এবং কংগ্রেসের ঘৃণামূলক প্রচারের অংশ। কমিশনকে অনুরোধ করা হয়েছে, মল্লিকার্জুন খাড়গেকে প্রচারে নিষিদ্ধ করা উচিত এবং তাঁর বিরুদ্ধে এফআইআরও নথিভুক্ত করা উচিত।

Releated Posts

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026

রিতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেওয়ার স্পিকারের সিদ্ধান্ত বহাল রাখল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার রথীন্দ্র বসের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের…

ByByNews Desk Jun 18, 2026

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top