News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, করবেন রিয়াং শরণার্থী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন
Image

ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, করবেন রিয়াং শরণার্থী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন

আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি গোমতী জেলায় অমরপুর ও করবুক মহকুমায় রিয়াং শরণার্থী পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করবেন। তাঁর ওই সফর ঘিরে প্রশাসনে দৌড়ঝাপ শুরু হয়েছে। ত্রিপুরা সরকারের স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু ওই দুইটি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন এবং সেখানে উপ-স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। দিল্লি থেকে ফিরে মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা ওই দুইটি পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে যাবেন।
সম্ভবত, আগামী ৮ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী ত্রিপুরা সফরে আসবেন। মিজোরাম থেকে আগত রিয়াং শরণার্থীদের ত্রিপুরার বিভিন্ন স্থানে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। তেমনি, গোমতী জেলায় অমরপুর মহকুমায় পশ্চিম কালঝাড়ি এবং করবুক মহকুমায় শিলছড়াতে দুইটি রিয়াং পুনর্বাসন কেন্দ্র রয়েছে। জানা গেছে, রিয়াং শরণার্থীদের পশ্চিম কালঝাড়িতে ৪৩৯ পরিবার এবং শিলছড়া পুনর্বাসন কেন্দ্রে ২৬৪ পরিবার রয়েছে। সেখানে তাঁদের সাথে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী দেখা করবেন এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে খোঁজ নেবেন। ইতিমধ্যে পাহাড় কেটে হেলিপ্যাড তৈরির কাজ জোরকদমে শুরু হয়েছে। 

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top