News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে ভারত, খুশি ত্রিপুরার বণিক মহল
Image

বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে ভারত, খুশি ত্রিপুরার বণিক মহল

আগরতলা, ২৭ এপ্রিল (হি. স.) : বাংলাদেশের মোংলা এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে ভারত। এ-বিষয়ে ট্রানজিট আদেশ জারি করেছে সে-দেশের জাতীয় রাজস্ব বোর্ড। তাতে, ত্রিপুরার বণিক মহল ভীষণ খুশি। কারণ, জলপথে পণ্য আমদানিতে খরচ অনেক কম হবে। প্রসঙ্গত, বাংলাদেশ সরকারের ওই অনুমতির ফলে এখন চট্টগ্রাম-আখাউড়া-আগরতলা, মোংলা-আখাউড়া-আগরতলা, তামাবিল-ডাউকি, শেওলা-সুতারকান্দি এবং বিবিরবাজার-শ্রীমন্তপুর রুটে ১৬টি ট্রানজিট রুট খোলা হয়েছে।
উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোয় কম খরচে পণ্য পরিবহনের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা পেতে ২০১৮ সালের অক্টোবরে বাংলাদেশের সঙ্গে এসিএমপি চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। এই ট্রান্সশিপমেন্ট ব্যবস্থায় কম খরচে ভারী কার্গো পরিবহনের সুবিধা পাওয়া যাবে। ওই চুক্তির ভিত্তিতে ২০২০ সালের জুলাইয়ে চার কন্টেইনার বোঝাই রড এবং ডাল নিয়ে কলকাতার হলদিয়া বন্দর থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দরে প্রথম ট্রায়াল রান হয়েছিল। ভারত-বাংলাদেশ প্রোটোকল রুটের মাধ্যমে চট্টগ্রাম এবং মোংলা বন্দরকে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সাথে সংযুক্ত করার চতুর্থ ও সর্বশেষ ট্রায়াল রানটি হয়েছিল ২০২২ সালের ৭ নভেম্বর।
বাংলাদেশের দুইটি বন্দর ব্যবহারের অনুমতি পাওয়ায় ত্রিপুরার বণিক মহল ভীষণ খুশি হয়েছে। ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি তুষার চক্রবর্তী ওই দুই বন্দর ব্যবহারের অনুমতি দেওয়ায় ভারত সরকার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, ওই দুই বন্দর ব্যবহার করে দেশের যেকোন বন্দর থেকে পণ্য সহজেই ত্রিপুরায় আনা যাবে। শুধু তাই নয়, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যেও পাঠানো সম্ভব হবে।
তাঁর মতে, জলপথে কন্টেইনারের ভিতরে পণ্য রেখে আমদানি করা হবে। তাতে, ক্ষতির সম্ভাবনা কমবে। তাঁর দাবি, জলপথে পণ্য আমদানিতে পরিবহণ খরচ কম লাগবে। তাতে, ক্রেতা এবং বিক্রেতা উভয়েই লাভবান হবেন। 

Releated Posts

নেশার কারবার রুখতে এবার কড়া পদক্ষেপ, চার এলাকায় বাড়ছে পুলিশের নজরদারি

আগরতলা, ১৩ আগস্ট: নেশামুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে নেশা কারবারের মূল হোতাদের বিরুদ্ধে এবার আরও কঠোর পদক্ষেপের বার্তা দিল…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

কুমারঘাটে ফের দুঃসাহসিক চুরি, সোনা-রূপা ও দোকানের সামগ্রী লুঠ

আগরতলা, ১৩ আগস্ট: কুমারঘাট শহরের প্রাণকেন্দ্রে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গভীর রাতে…

ByByTaniya Chakraborty Aug 13, 2026

শ্রীরামপুর-গোলকপুর সড়ক পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়, শীঘ্রই শুরু হবে নির্মাণকাজ

কৈলাসহর, ১৩ আগস্ট: চণ্ডীপুর বিধানসভা এলাকার দীর্ঘদিনের বেহাল শ্রীরামপুর-গোলকপুর সড়ক বৃহস্পতিবার সকালে পরিদর্শন করেন সমাজকল্যাণ, সমাজশিক্ষা ও শ্রমমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 13, 2026

প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে প্রতিকূলতাকে জয় করে আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করা সম্ভব: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ আগস্ট: গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস-এ অস্মিতা দে-র সাফল্য এবং দেশের প্রথম জুডোকা হিসেবে ইতিহাস…

ByByReshmi Debnath Aug 12, 2026
Scroll to Top