News Flash

Image

আগুনে পুড়ে ছাই চারটি দোকান


আগরতলা, ২৭ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে চারটি দোকান। প্রাথমিকভাবে ধারণা, গ্যাস সিলিণ্ডারে থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকল কর্মী।

জনৈক দমকলকর্মী জানিয়েছেন, আজ সকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সামনে দোকানে আগুন লাগার খবর আসে। ওই খবরের ভিত্তিতে দমকলের একটি ইঞ্জিন ছুটে গিয়েছিল। কিন্তু আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না। তাই, আরও একটি ইঞ্জিন গিয়ে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও জানিয়েছেন, বিধ্বংসী অগ্নিকান্ডে চারটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। খোকন চন্দ্র রুদ্রপালের খাবার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ, ওই দোকানে ২টি রান্নার গ্যাসের সিলিন্ডার ছিল। গ্যাস সিলিণ্ডারের পাইপ খুলে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনের লেলিহান শিখা পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়েছে। ফলে, চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, বাকি তিনটি দোকানের মধ্যে একটি সেলুন, অপরটি বৈদ্যুতিক সরঞ্জামের ও তৃতীয়টি জেরক্সের দোকান ছিল। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন দমকল কর্মী। 

Releated Posts

জনস্বার্থে ছয় দফা দাবিতে পশ্চিম ত্রিপুরার জেলাশাসকের কাছে ডেপুটেশন আমরা বাঙালির

আগরতলা, ১৮ জুন : নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, মাদকদ্রব্যের বিস্তার এবং পুরনিগম এলাকায় কর বৃদ্ধি-সহ বিভিন্ন জনস্বার্থ…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

সিপিআইএম-এর দু’দিনব্যাপী রাজ্য কমিটির বৈঠক শুরু, উপস্থিত এম এ বেবি

আগরতলা, ১৮ জুন : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম-এর রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দু’দিনব্যাপী বৈঠক। রাজধানীর দশরথ দেব স্মৃতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

এমবিবি বিমানবন্দরে ১.৬৮ কোটি টাকা উদ্ধার, আটক মহারাষ্ট্রের দুই যুবক

আগরতলা, ১৮ জুন : মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Jun 18, 2026

পূর্ব আগরতলা থানায় যুবককে যৌন হেনস্তার অভিযোগ: সরকারি হলফনামা বাতিল করল উচ্চ আদালত, নতুন করে রিপোর্ট চাইল

আগরতলা, ১৭ জুন: পূর্ব আগরতলা থানায় এক যুবককে থানার ভেতরে যৌন হেনস্তার অভিযোগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল ত্রিপুরা…

ByByReshmi Debnath Jun 18, 2026
Scroll to Top