News Flash

  • Home
  • বিনোদন
  • ‘শেষ পাতা’ সিনেমা নিয়ে সরব হলেন অভিনেত্রী সুদীপ্তা
Image

‘শেষ পাতা’ সিনেমা নিয়ে সরব হলেন অভিনেত্রী সুদীপ্তা

কলকাতা,২৬ এপ্রিল (হি.স.): গত কয়েক বছর ধরেই হিন্দি সিনেমার প্রচার চালানো হচ্ছে খাস কলকাতায় । যার ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে বাংলা সিনেমা । তাই আজকাল মাঝে মধ্যেই শোনা যায় বাংলা ছবির পাশে দাঁড়ান । এটা ছবির অভিনেতা অভিনেত্রী থেকে, নির্মাতারা মাঝে মধ্যেই বলে থাকেন । এবার গোটা ‘শেষ পাতা’ সিনেমা নিয়ে অন্যরকম ভাবে মুখ খুললেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ।

বাংলা সিনেমা নিয়ে দর্শকদের দাবি বাংলায় নাকি এখন তেমন ভালো কাজ হচ্ছে না । স্রেফ বাংলা ছবি বলে দেখতে যাবেন নাকি তাঁরা ! এরকম যুক্তি, পাল্টা যুক্তি সোশ্যাল মিডিয়ায় হামেশাই দেখা যায় । যদিও আর চুপ না থেকে গোটা ঘটনা নিয়ে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী বলেন, ”পয়লা বৈশাখে একসঙ্গে তিনটি বাংলা ছবি মুক্তি পেয়েছে । ‘লাভ ম্যারেজ’, ‘দ্য একেন রুদ্ধশ্বাস রাজস্থান’ এবং ‘শেষ পাতা’ । প্রথম দুটো মোটের উপর বেশ ভালোই সাড়া পেয়েছে বক্স অফিসে । অন্যদিকে শেষ পাতা ছবিটি তুলনায় হল যেমন কম পেয়েছে, দর্শক সংখ্যাও কম হয়েছে । কিন্তু মজার বিষয় হল, যাঁরা এই ছবি দেখেছেন তাঁরা একরাশ মুগ্ধতা নিয়ে হল ছেড়েছেন । বাংলায় ভালো ছবি হয় না নাকি । বাংলা ছবি ভালো হয় না বলে, মোদের উপর রাগ করো? তোমরা যে শেষ পাতার মতো অসাধারণ সিনেমা না দেখে, সিনেমাটা হল থেকে উঠিয়ে দিতে প্রায় বাধ্য করো, তার বেলা” ।

Releated Posts

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026

অস্ত্রোপচারের টেবিলেও গান, ব্যথার মধ্যেই সুর তুললেন সোনু নিগম

মুম্বই, ৯ আগস্ট (আইএএনএস): অস্ত্রোপচারের টেবিলেও গানের সুরে মেতে উঠলেন জনপ্রিয় গায়ক সোনু নিগম। চিকিৎসার ব্যথার মধ্যেও চিকিৎসক…

ByByNews Desk Aug 9, 2026

বিবাহবিচ্ছেদের মামলা প্রত্যাহার করলেন মুখ্যমন্ত্রী বিজয়ের স্ত্রী সঙ্গীতা, আইনি লড়াইয়ের ইতি

চেন্নাই, ৭ আগস্ট(আইএএনএস): নাটকীয় মোড় নিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, অভিনেতা-থেকে-রাজনীতিক হওয়া বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার বৈবাহিক সম্পর্কের আইনি…

ByBySandeep Biswas Aug 7, 2026

কলকাতার হাসপাতালে অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ৭ আগস্ট (আইএএনএস): কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অভিনেতা-রাজনীতিক ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে শুক্রবার দেখা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top