News Flash

  • Home
  • দিনের খবর
  • সিবিআইয়ের কাছে সমবায় চিনিকলের ৫০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ সঞ্জয় রাউত-র
Image

সিবিআইয়ের কাছে সমবায় চিনিকলের ৫০০ কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ সঞ্জয় রাউত-র

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : ভীমা পাতাস সমবায় চিনিকলের ৫০০ কোটি টাকার কেলেঙ্কারির বিষয়ে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) এর কাছে অভিযোগ দায়ের করেছেন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) দলের নেতা সঞ্জয় রাউত। সঞ্জয় রাউত দাবি করেছেন, পুনে জেলার দাউন্ড তহসিলে অবস্থিত চিনিকলের কেলেঙ্কারির আর্থিক দুর্নীতির কোণ থেকে তদন্ত করা উচিত।

সঞ্জয় রাউত মঙ্গলবার সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি নিয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কাছে অভিযোগ করেছিলেন, কিন্তু পদক্ষেপের অভাবে তিনি সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের করেছেন। রাউত বলেন, আগামীকাল বুধবার তিনি পুনের ভারভান্দ এলাকার নাগনাথ বিদ্যালয়ে একটি জনসভায় ভাষণ দেবেন এবং কেলেঙ্কারি সম্পর্কে বিস্তারিত কথা বলবেন। প্রাক্তন বিধায়ক এবং পুনে জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের পরিচালক রমেশ থোরাত, শিবসেনার উপনেতা সুষমা আন্ধারে, বিধায়ক রবীন্দ্র ধাঙ্গেকরও এই জনসভায় উপস্থিত থাকবেন।

সঞ্জয় রাউত আরও বলেন, ভীমা পাতাস সমবায় চিনিকল কেলেঙ্কারির মামলায় ইডি, আয়কর বিভাগ এবং উপ-মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ দিয়ে তিনি বিধায়ক রাহুল কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাউত বলেন, ২০১৬ সালের ভীমা পাতাস সমবায় চিনিকলের অডিট রিপোর্টে দুর্নীতির তথ্য সামনে এসেছে। এ প্রতিবেদনে যথেচ্ছ ঋণ বিতরণ, অন্যায়ভাবে ঋণ মুকুবের কথা বলা হয়েছে। সরকার থেকে ২৫ কোটি টাকা ভর্তুকি দেওয়ার পরও টানা তিন বছর বন্ধ রাখা হয়েছিল চিনিকলটি। এই সব মামলা আর্থিক দুর্নীতির কোণ থেকে তদন্ত করা উচিত।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top