News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ক্রিকেটে তেলিয়ামুড়াকে ১০ উইকেটে হারিয়ে দারুন সূচনা উদয়পুরের
Image

মহিলা ক্রিকেটে তেলিয়ামুড়াকে ১০ উইকেটে হারিয়ে দারুন সূচনা উদয়পুরের

তেলিয়ামুড়া-‌৪৩/১০(১৩.২)

উদয়পুর-‌৪৪/‌০(১১.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।।সহজ জয় দিয়ে আসর শুরু করলো উদয়পুর মহকুমা। সোমবার নিজেদের প্রথম ম্যাচে উদয়পুর মহকুমা হেলায় পরাজিত করলো তেলিয়ামুড়া মহকুমাকে। রাজ্য সিনিয়র মহিলাদের টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পঞ্চায়েত মাঠে এদিন উদয়পুর মহকুমা ১০ উইকেটে পরাজিত করে তেলিয়ামুড়া মহকুমাকে। ২২ গজে ব্যাটে-‌বলে দাপট দেখিয়ে জয় পায় উদয়পুর মহকুমা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে উদয়পুরের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে শুরু থেকেই মুখথুবড়ে পড়ে তেলিয়ামুড়ার ব্যাটসম্যান-‌রা। দল যদি অতিরিক্ত খাতে ১৬ রান না পেতো তাহলে দলীয় স্কোর ৫০ রানের গন্ডি পার হতো না। দলের পক্ষে একমাত্র ওপেনার মামিতা দেব কিছুটা লড়াই করার মানসিকতা দেখান। মামিতা ২০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায।এ ১৮ রান করেন। উদয়পুরের বোলারদের সামনে তেলিয়ামুড়ার আর কোনও ব্যাটসম্যান মাথা তুলে দাড়াতেই পারেননি। উদয়পুরের পক্ষে অন্তরা দাস (৩/‌৮‌), দলনায়িকা পূজা দাস (‌২/‌৮) এবং তনুশ্রী সাহা (‌২/‌৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে ঠান্ডা মাথায় ব্যাট করে অনায়াসেই লক্ষ্য অতিক্রম করে নেয় উদয়পুর। গোমতি জেলার ওই মহকুমাটি ১১.‌৫ ওভার ব্যাট করে কোনও উইকেট না হারিয়ে জযের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে পুষ্পরাধা জমাতিয়া ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০ রানে এবং এঞ্জেল পাল ৪০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ রানে অপরাজিত থেকে যান। ২৬ এপ্রিল উদয়পুর মহকুমার দ্বিতীয় প্রতিপক্ষ সাব্রুম মহকুমা। ড:‌ বি আর আম্বেদকর মাঠে ওই দিন সকাল ৯ টায় শুরু হবে ম্যাচটি। ‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top