News Flash

  • Home
  • খেলা
  • দিনের আলোতে শেষ টি-২০ ট্রফি ঘরে তুলতে মরিয়া স্ফুলিঙ্গ-ফ্রেন্ডস
Image

দিনের আলোতে শেষ টি-২০ ট্রফি ঘরে তুলতে মরিয়া স্ফুলিঙ্গ-ফ্রেন্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।। দিনের আলোতে এবার-ই শেষ টি-টোয়েন্টি ফাইনাল। খেতাব দখলের মহারণও বলা যেতে পারে। আগামী মরশুমে নিশ্চয়ই ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল এমবিবি স্টেডিয়ামে ফ্লাডলাইটে হবে। উত্তেজনাপূর্ণ ম্যাচে অগণিত দর্শকও থাকবে। এমনটাই প্রত্যাশা ক্রিকেট মহলের। সেই প্রেক্ষাপটেই বলা হচ্ছে, আগামীকাল দিনের আলোতে টিসিএ আয়োজিত ঘরোয়া টি-টোয়েন্টির শেষ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। সেয়ানে সেয়ানে লড়াই। স্ফুলিঙ্গ বনাম ইউনাইটেড ফ্রেন্ডস-এর ম্যাচ। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। আগামীকাল সকাল ৯ টায় এমবিবি স্টেডিয়ামে এই খেতাবি যুদ্ধ অনুষ্ঠিত হচ্ছে। স্ফুলিঙ্গ মূলতঃ ত্রি-মুকুটের দাবিদার হলেও ইউনাইটেড ফ্রেন্ডস মরিয়া হয়ে আছে প্রথম ট্রফি ঘরে তোলার জন্য। ক’দিন আগে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে রানার্স খেতাবে মন ভরতে হয়েছিল। চ্যাম্পিয়ন হয়েছিল স্ফুলিঙ্গ ক্লাব। পরে তপন মেমোরিয়াল নক আউট ক্রিকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে সেমিফাইনালে কসমপলিটনের কাছে হেরে ছিটকে যেতে হয়েছিল। ফাইনালে জয়ী হয়ে স্ফুলিঙ্গ দ্বি-মুকুট পেয়েছিল। এবারকার আসরে সেমিফাইনাল ম্যাচে স্ফুলিঙ্গ ৫৩ রানের ব্যবধানে জেসিসি-কে হারিয়ে এবং অপর সেমিফাইনালে ইউনাইটেড ফ্রেন্ডস ৮ উইকেটের ব্যবধানে কসমোপলিটন-কে পরাজিত করে ফাইনালে খেলার ছাড়পত্র পেয়েছে। আজ, সোমবারও খেলোয়াড়রা হালকা প্র্যাকটিস করে নিয়েছে। প্রশিক্ষকরাও শেষসময়ের টিপস দিয়েছেন নিজ দলের খেলোয়াড়দের। দুই  গ্রুপ চ্যাম্পিয়ন দল পরস্পরের মুখোমুখি হচ্ছে বলে ফাইনাল ম্যাচটিকে ঘিরে টানটান উত্তেজনাও রয়েছে ক্রিকেট মহলে। ছুটির দিন না হলেও বেশকিছু সংখ্যক ক্রিকেটপ্রেমী মাঠে খেলা দেখতে আসবেন বলে অনুমান করা হচ্ছে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top