News Flash

  • Home
  • খেলা
  • সদর বি-র বিদায়, মহিলা ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খোয়াই
Image

সদর বি-র বিদায়, মহিলা ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে খোয়াই

খোয়াই-‌ ১৪৭/‌২

সদর ‘‌বি’-‌‌৬৪/‌৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।।গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠলো পিযুষ দেবের খোয়াই মহকুমা মহিলা ক্রিকেট দল। মোহনপুরকে হারানোর পর সোমবার কাগুজে কলমে বড় দল সদর ‘‌বি’-‌‌কেও অনায়াসে পরাজিত করে খোয়াই মহকুমা। নিপকো মাঠে এদিন খোয়াই জয়লাভ করে ৮৩ রানে। সকালে টসে জয়লাভ করে খোয়াই মহকুমার গড়া ১৪৭ রানের জবাবে সদর ‘‌বি’ ৬৪ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের দেবাদ্রিতা দেব এবং অনামিকা দাস ভালো ব্যাটিং করেন। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে খোয়াই মহকুমা নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান করে। দুই ওপেনার দেবাদ্রিতা দেব এবং অনামিকা দাস ওপেনিং জুটিতে ১১০ বল খেলে ১০২ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। দলের পক্ষে অনামিকা ৫০ বল খেলে ৬ টি বাউন্ডারির সাহায্যে ৪৬ এবং দেবাদ্রিতা ৫৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৪ রান করেন। এরপর প্রীয়া সূত্রধর এবং মাম্পি দেবনাথ ঝড়ো ব্যাট করে দলকে ১৪৭ রানে নিয়ে যান। প্রীয়া ১১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২১ রানে এবং মাম্পি ৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১০ রানে অপরাজিত থেকে যান। দল অতিরিক্ত খাতে পায় ২৬ রান। সদর ‘‌বি’‌-‌র পক্ষে দলনায়িকা নিকিতা সরকার (‌১/‌৯) এবং স্নেহা দেবনাথ (‌১/‌৪৫) উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে খোয়াই মহকুমার বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে তেমনভাবে মাথা তুলেই দাড়াতে পারেননি ‌‌সদর ‘‌বি’-‌‌র ব্যাটসম্যান-‌রা। দ্রুত হারাতে থাকেন উইকেট।  প্রথম ম্যাচে জয়ের নায়িকা নিকিতা সরকার দ্রুত প্যাভেলিয়নে ফিরতেই চাপ আরও বেড়ে যায় সদর ‘‌বি’-‌‌র। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৪ রান করতে সক্ষম হয় সদর ‘‌বি’। দলের পক্ষে ওপেনার অশ্মিতা দেবনাথ ৬৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং দেবযানি দেব ২৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। খোয়াই এর পক্ষে হিরামণি গৌর (‌২/‌৭) সফল বোলার। ‌

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top