News Flash

  • Home
  • দেশ
  • হোটেলের ঘর থেকে প্রয়াগরাজের ডেপুটি সিএমও সুনীল কুমার সিংয়ের ঝুলন্ত দেহ উদ্ধার
Image

হোটেলের ঘর থেকে প্রয়াগরাজের ডেপুটি সিএমও সুনীল কুমার সিংয়ের ঝুলন্ত দেহ উদ্ধার

লখনউ, ২৪ এপ্রিল (হি. স.) : হোটেলের ঘর থেকে উদ্ধার হলো প্রয়াগরাজের ডেপুটি সিএমও সুনীল কুমার সিংয়ের ঝুলন্ত দেহ। যদিও হোটেলের রুম থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে সোমবার সকালেই । আত্মহত্যা নাকি খুন তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও মৃত ডেপুটি সিএমও’র সহকর্মীদের দাবি, সুনীল কুমার সিং আত্মহত্যা করেননি। তাঁকে খুন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাণসীর পাণ্ড্যপুরের বাসিন্দা সুনীল কুমার সিং গত কয়েকদিন ধরেই প্রয়াগরাজের বিট্টল হোটেলে ছিলেন। এদিন সকালে হোটেলের কর্মীরা ঘর পরিষ্কার করতে গিয়ে বারবার ডাকাডাকি করেও ভিতর থেকে কোনও সাড়া শব্দ না পেয়ে বিষয়টি ম্যানেজারকে জানান। তৎডক্ষণা‍ৎ খবর দেওয়া হয় পুলিশে। হোটেলে পৌঁছে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে সিলিং ফ্যানের সঙ্গে সুনীল কুমার সিংকে ঝুলতে দেখেন পুলিশ আধিকারিকরা। তৎতক্ষণা‍ৎ দেহ নামিয়ে হাসপাতালে পাঠানো হয়। যদিও চিকি‍ৎসকরা জানান, মৃত অবস্থাতেই প্রয়াগরাজের ডেপুটি সিএমও’কে নিয়ে আসা হয়েছে।

পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। হোটেলের ঘর থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। ঘটনার খবর পেয়েই হোটেলে ছুটে আসেন প্রয়াগরাজের মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক কুমার। মৃত ডেপুটি সিএমও’র সহকর্মী সহ অন্যান্যদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top