News Flash

  • Home
  • খেলা
  • মেঘার অপরাজিত শতকে দুর্দান্ত জয় দিয়ে সূচনা শান্তিরবাজারের
Image

মেঘার অপরাজিত শতকে দুর্দান্ত জয় দিয়ে সূচনা শান্তিরবাজারের

শান্তিরবাজার-‌১৯০/‌২(২০)

কমলপুর-‌৩৬/১০(১৮.৪)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল।।বড় ব্যবধানে জয় দিয়ে অভিযান শুরু করলো শান্তিরবাজার মহকুমা।  ড:‌ বি আর আম্বেদকর মাঠে এদিন ম্যাচে শান্তিরবাজার মহকুমা ১৫৪ রানের বড় ব্যবধানে পরাজিত করে কমলপুর মহকুমাকে। শান্তিরবাজার মহকুমার গড়া ১৯০ রানের জবাবে কমলপুর মহকুমা মাত্র ৩৬ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মেঘা সরকার অপরাজিত ১০২ রান করেন। জীবনের প্রথম শতরান এটি মেঘার। নিপকো মাঠে ২৬ এপ্রিল কৈলাসহর মহকুমাকে পরাজিত করতে পারলেই ‘‌বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে পৌঁছে যাবে‌ শান্তিরবাজার মহকুমা। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে শান্তিরবাজার মহকুমা নির্ধারিত ওভারে ২ উইকেট হারিয়ে বিশাল ১৯০ রান করে। দলকে পাহাড় সমান রানে নিয়ে যেতে মূখ্য ভূমিকা নেন ওপেনার মেঘা সরকার। তঁাকে যোগ্য সহযোগিতা করেন অপর ওপেনার অনণ্যা দেবনাথ। ওপেনিং জুটিতে দুজন ১০৬ বল খেলে ১৬৭ রান যোগ করেন। অনণ্যা ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারির সাহায্যে ৪৮ রান করে আউট হলেও অপরাজিত থেকে যান দিনের নায়িকা মেঘা সরকার। করেন চোখ ঝলসানো শতরান। ওই শতরান করতে ৬৬ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারি মারেন মেঘা। শেষ পর্যন্ত ১০২ রানে অপরাজিত থাকেন। দল অতিরিক্ত খাতে পায় ৩০ রান। কমলপুরের পক্ষে রূমা দাস (‌২/‌২৭) সফল বোলার। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে যায় কমলপুর মহকুমা। করে মাত্র ৩৬ রান। দল সর্বোচ্চ ২০ রান পায় অতিরিক্ত খাতে। দলের কোনও ব্যাটসম্যানই দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দলের ৬ জন ব্যাটসম্যান কোনও রানই করতে পারেননি। শান্তিরবাজারের পক্ষে অনিমা মুড়াসিং (‌৩/‌৩), রেবিকা নোয়াতিয়া (‌২/‌৭) এবং প্রীয়াঙ্কা নোয়াতিয়া (‌২/‌১০) সফল বোলার। ‌‌‌‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top