News Flash

  • Home
  • দেশ
  • কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়
Image

কালিয়াগঞ্জকাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানালেন সাংসদ লকেট চট্টোপাধ্যায়

হুগলি, ২৩ এপ্রিল(হি.স.) : কালিয়াগঞ্জে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমন করে গোটা ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানালেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। রবিবার হুগলির সিঙ্গুরের অপূর্বপুর এলাকার একটি কর্মী বৈঠকে যোগ দেন তিনি। সেখান থেকেই রাজ্যের আইন-শৃঙ্খলা থেকে শুরু করে রাজ্য শিশু সুরক্ষা কমিশনকে একহাত নেন লকেট।

বস্তুত, কালিয়াগঞ্জের ঘটনায় জাতীয় শিশুসুরক্ষা কমিশনকে নিশানা করে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান প্রিয়াঙ্ক কানুনগো কিছু না জেনে প্ররোচনামূলক মন্তব্য করছেন বলে অভিযোগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। পাশাপাশি জাতীয় শিশু সুরক্ষা কমিশন ১৪৪ ধারা ভেঙেছে বলেও অভিযোগ রাজ্যের কমিশনের। এ প্রসঙ্গে বলতে গিয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পাশে দাঁড়ান বিজেপি সাংসদ। লকেট বলেন, “কিশোরীর মৃতদেহকে পুলিশ টেনে-হিচড়ে নিয়ে গেল। সেটা না দেখে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের উপর প্রশ্ন তুলছে? এদের কাছে ভোটটাই আসল। আর বড় বড় কথা বলা। এরা আদিবাসী,শিশু নারী কারোর কথা ভাবে না। শুধু নিজেদের স্বার্থ এবং ভোটের কথা ভাবে।”

রাজ্যে কেন্দ্রের এই তরজার মধ্যেই কালিয়াগঞ্জে পৌঁছেও গিয়েছেন জাতীয় কমিশনের সদস্যরা। তবে বিষয়টিকে মোটেই ভালভাবে নেয়নি তৃণমূল। মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করেছেন। এই বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে লকেট বলেন, “রাজ্যে জাতীয় শিশু সুরক্ষা কমিশন এসেছে বেশ করেছে। সাধরণ মানুষ রাজ্য প্রশাসনের উপর আস্থা হারিয়েছে। চাইছে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হোক।এই ধরণের ঘটনা বাংলায় দেখা যায় আর কোথায়ও নয়।”

এ দিকে, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা কালিয়াগঞ্জের ঘটনা নিয়ে ইতিমধ্যেই চিঠি পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে। বিজেপি সাংসদ সেই প্রসঙ্গে এ দিন বলেন,”দিনের পর দিন রাজ্যে শিশু নির্যাতন বেড়েছে। অপরাধীদের কোনও বিচার হয় না। তৃণমূলে নাম লিখিয়ে পার পেয়ে যাচ্ছে তারা।” গোটা ঘটনায় দ্রুত যেন বিচার চেয়ে সরব হয়েছেন লকেট।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top