News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে স্বদলীয়রা পিটিয়ে রক্তাক্ত করল যুবমোর্চার জেলা সভাপতিকে
Image

কৈলাসহরে স্বদলীয়রা পিটিয়ে রক্তাক্ত করল যুবমোর্চার জেলা সভাপতিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল৷৷ স্বদলীয়রা পিটিয়ে রক্তাক্ত করে যুব মোর্চার জেলা সভাপতিকে! কৈলাসহরে বিজেপি দলের অন্তরকোন্দল প্রকাশ্যে৷ ২০২৩ সালের বিধানসভা ভোটের সময় যেসব নেতৃত্বরা অন্য দল ত্যাগ করে বিজেপি দলে এসেছিলো এরাই বর্তমানে কৈলাসহরে দাদাগিরি করছে৷ এই নব্যরা এবং ২০১৮সালের পরে যেসব কর্মীরা এবং দলীয় নেতৃত্বরা কংগ্রেস ও সি.পি.আই.এম দল ত্যাগ করে বিজেপি দলে এসেছিলো এরা সবাই মিলে বিজেপি দলের পুরনো কার্যকর্তাদের সন্মান না দিয়ে বিজেপি দলকে দিনের পর দিন কালিমালিপ্ত করার প্রয়াস জারী রেখেছে৷ এরই ফলস্বরুপ বাইশ এপ্রিল শনিবার রাতে কৈলাসহরে দলের নেতা আক্রান্ত হয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারনা৷উল্লেখ্য, কৈলাসহরের গৌরনগর আর.ডি ব্লকের অধীন টিলাবাজার থেকে নূরপুর হয়ে  সাংগঠনিক কাজ সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত ঊনকোটি জেলার বিজেপি দলের যুব মোর্চা জেলা সভাপতি অরুপ ধর সহ আরও একজন৷ শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কৈলাশহর শহরে আসার পথে কাতল দিঘির পার এলাকায় দুসৃকতিরা হামলা চালায় বলে অভিযোগ৷ দলীয় সূত্রে জানা যায় যে, ঠিকাদারি কাজ নিয়ে দল দুই ভাগে বিভক্ত৷ কংগ্রেস এবং সি.পি.আই.এম দল থেকে আসা জনবর্জিত কলংকিত নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারনেই যুব মোর্চার ঊনকোটি জেলা কমিটির সভাপতি অরুপ ধর মারধর খেয়েছেন বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত৷ ঘটনার বিবরণে জানা যায় যে, গতকাল শনিবার রাত ১১ টা নাগাদ অরূপ ধর ও উনার এক সহকর্মী বাইক নিয়ে টিলাবাজার থেকে কৈলাসহর শহরে আসার সময় কাতল দিঘির পাড় এলাকায় আসতেই ৫ থেকে ৬ জন দুষৃকতী উনার বাইক আটকে বাইক থেকে ফেলে দেয় এবং কীল গুশী এবং লাঠি দিয়ে আঘাত করে এতে অরূপ ধর গুরুতর আহত হন৷ পরবর্তী সময়ে উনাকে ড্রেনের কাছে ফেলে দুষৃকতীরা উনার কাছ থেকে স্বর্ণের চেইন,আংটি  নিয়ে পালিয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসে কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্কর, কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক ধ্রুব নাথ সহ বিশাল পুলিশ টি এস আর বাহিনী৷ পরবর্তী সময়ে উনাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে৷এই ঘটনার জেরে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও  টি এস আর বাহিনী৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top